শেয়ারFacebookWhatsApp

স্বাধীনতা বলতে কী বোঝায়?

উত্তর: সাধারণ অর্থে স্বাধীনতা বলতে নিজের ইচ্ছা অনুযায়ী যেকোনো কাজ করাকে বোঝায়। কিন্তু প্রকৃত অর্থে স্বাধীনতা বলতে এ ধরনের অবাধ স্বাধীনতাকে বোঝায় না। পৌরনীতি ও সুশাসনে স্বাধীনতা ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। অন্যের কাজে হস্তক্ষেপ বা বাধা সৃষ্টি না করে নিজের ইচ্ছানুযায়ী নির্দিষ্ট সীমার মধ্যে কাজ করাই হলো স্বাধীনতা। অর্থাৎ স্বাধীনতা হলো এমন সুযোগ-সুবিধা ও পরিবেশ, যেখানে কেউ কারও ক্ষতি না করে সবাই নিজের অধিকার ভোগ করে। স্বাধীনতা ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে এবং অধিকার ভোগের ক্ষেত্রে বাধা অপসারণ করে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

স্বাধীনতা বলতে কী বোঝায়?

উদ্দীপক

জনাব কামাল হাসান একটি সংগঠনের সদস্য। তাঁর সংগঠনটি নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে। সংগঠনের সদস্যরা সংগঠনের নীতি, আদর্শ ও কর্মসূচি মেনে চলে। অন্য আরেকটি সংগঠনের সদস্য হলেও বন্ধু জনাব আরিফ সরদারের সাথে তাঁর গভীর সম্পর্ক। আরিফ সরদার তার সংগঠনের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে প্রায়ই কামাল হাসানের নিকট আসেন এবং নিজেদের স্বার্থ উদ্ধারে তৎপর থাকেন।

Sylhet · 2019

উত্তর

আইনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে Law।

উত্তর

সাধারণ অর্থে স্বাধীনতা বলতে নিজের ইচ্ছা অনুযায়ী যেকোনো কাজ করাকে বোঝায়। কিন্তু প্রকৃত অর্থে স্বাধীনতা বলতে এ ধরনের অবাধ স্বাধীনতাকে বোঝায় না। পৌরনীতি ও সুশাসনে স্বাধীনতা ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। অন্যের কাজে হস্তক্ষেপ বা বাধা সৃষ্টি না করে নিজের ইচ্ছানুযায়ী নির্দিষ্ট সীমার মধ্যে কাজ করাই হলো স্বাধীনতা। অর্থাৎ স্বাধীনতা হলো এমন সুযোগ-সুবিধা ও পরিবেশ, যেখানে কেউ কারও ক্ষতি না করে সবাই নিজের অধিকার ভোগ করে। স্বাধীনতা ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে এবং অধিকার ভোগের ক্ষেত্রে বাধা অপসারণ করে।

উত্তর

জনাব কামাল হাসানের সংগঠনটি হলো রাজনৈতিক দল। রাজনৈতিক দল নানাবিধ কার্যাবলি সম্পাদন করে থাকে। আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাজনৈতিক দলকে গণতন্ত্রের ভিত্তি বলা হয়। গণতন্ত্রে রাজনৈতিক দল অগ্রাধিকার ভিত্তিতে জাতীয় সমস্যাগুলো নির্ধারণ করে এবং এগুলো সমাধানের জন্য প্রয়োজনীয় করণীয় জনসম্মুখে উত্থাপন করে। রাজনৈতিক দল সুনির্দিষ্ট আদর্শের ভিত্তিতে পরিচালিত সংগঠন, যার চূড়ান্ত লক্ষ্য রাজনৈতিক ক্ষমতা গ্রহণ। উদ্দীপকের জনাব কামাল হাসান একটি সংগঠনের সদস্য। তার সংগঠনটি নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে। সংগঠনের সদস্যরা সংগঠনের নীতি, আদর্শ ও কর্মসূচি মেনে চলে। এসব রাজনৈতিক দলের বৈশিষ্ট্যকে প্রতিফলিত করে। রাজনৈতিক দল বহুবিধ কার্যাবলি সম্পাদন করে থাকে, যেমন- রাজনৈতিক দল কর্মসূচি প্রণয়ন ও নীতি নির্ধারণ করে জনসমর্থন লাভের চেষ্টা চালায়। দলীয় নীতি ও কর্মসূচির সমর্থনে জনমত গঠন ও প্রকাশ করে। নির্বাচনে অংশগ্রহণের জন্য রাজনৈতিক দলগুলো নিজ নিজ দলের প্রার্থী মনোনয়ন করে এবং প্রার্থীর পক্ষে প্রচার কাজ চালায়। রাজনৈতিক দল ভোটারদের স্বার্থ সংরক্ষণ করে এবং নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠন করে। বিরোধী দল সরকারের ভুল-ত্রুটি বা গণবিরোধী পদক্ষেপ সম্পর্কে জনগণকে অবহিত করে। এছাড়াও রাজনৈতিক দল স্বেচ্ছাচার প্রতিরোধ, রাজনৈতিক সামাজিকীকরণ, শান্তিপূর্ণ ও সাংবিধানিক পদ্ধতিতে ক্ষমতা পরিবর্তন, সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে সংযোগ সাধন প্রভৃতি কাজ সম্পাদন করে থাকে।

উত্তর

জনাব আরিফ সরদারের সংগঠন হলো রাজনৈতিক দল এবং 'ছ' এর সংগঠন হলো চাপসৃষ্টিকারী গোষ্ঠী। এ দুটি সংগঠনের কার্যক্রমে পার্থক্য রয়েছে। রাজনৈতিক দল বলতে একই মতাদর্শের ভিত্তিতে সংগঠিত গোষ্ঠীকে বোঝায়, যাদের লক্ষ্য নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখল ও দলীয় আদর্শের বাস্তবায়ন। অপরদিকে চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে এমন একটি সমভাবাপন্ন গোষ্ঠীকে নির্দেশ করে, যারা সরকারি সিদ্ধান্তকে প্রভাবিত করে নিজেদের গোষ্ঠীগত স্বার্থ সংরক্ষণের চেষ্টা করে। রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর কাজের ক্ষেত্রে দেখা যায়, রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রার্থী মনোনয়ন, প্রচারণা ও ভোটারদের স্বার্থ সংরক্ষণে কাজ করে। জাতীয় সমস্যা নির্ধারণ করে তা সমাধানের প্রশ্নে নীতি ও কর্মসূচি প্রণয়ন করে। রাজনৈতিক দল বিভিন্নভাবে জনমত গঠন করে এবং তার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করে। রাজনৈতিক দলের প্রচারণার মধ্য দিয়ে জনগণ রাজনীতি সচেতন হয়। তাছাড়া রাজনৈতিক দলকে বলা হয় গণতন্ত্রের প্রাণ। অপরদিকে, চাপসৃষ্টিকারী গোষ্ঠী সরকারি কাঠামোর বাইরে থেকে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে প্রভাবিত করে বা করতে চায়। সরাসরি কোনো নির্বাচনে অংশ নেয় না বরং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে প্রচারাভিযান চালায়। চাপসৃষ্টিকারী গোষ্ঠী সরকারের সমালোচনা করে, সরকারের ওপর চাপ সৃষ্টি করে এবং তাদের স্বার্থকে যথাযথভাবে প্রতিফলিত করতে সরকারি নীতিক প্রভাবিত করার চেষ্টা করে। উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয়, রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর কাজ একরকম নয়, অনেক পার্থক্য রয়েছে।
HSCCivics 1st PaperSylhet 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।