শেয়ারFacebookWhatsApp

চাপসৃষ্টিকারী গোষ্ঠী কী?

উত্তর: চাপসৃষ্টিকারী গোষ্ঠী (Pressure Group) হচ্ছে কোনো সংগঠিত সামাজিক গোষ্ঠী যারা নিজেদের স্বার্থ নিশ্চিত করতে রাজনৈতিক কর্তৃপক্ষের আচরণকে প্রভাবিত করার চেষ্টা করে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

চাপসৃষ্টিকারী গোষ্ঠী কী?

উদ্দীপক

আফ্রিকার একটি রাষ্ট্রে দুর্নীতিসহ বেশকিছু সমস্যা সমাধানের লক্ষ্যে কিছু সংখ্যক মানুষ গণতন্ত্র, জাতীয়তাবাদ, অসাম্প্রদায়িকতা ইত্যাদি নীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে একটি সংগঠন গড়ে তোলে। পরবর্তীতে তারা দেশব্যাপী এ সংগঠনের কাঠামো ও কার্যক্রম বিস্তৃত করে। গত মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে সংগঠনটি অংশগ্রহণ করে। সংগঠনের নেতা মি. 'RR^{\prime} এর কল্যাণমুখী চিন্তাধারা, আকাঙ্ক্ষা সৃষ্টিকারী বক্তব্য এবং জনঅধিকার প্রতিষ্ঠার প্রচেষ্টার কারণে নির্বাচনে উক্ত সংগঠনটি জয়লাভ করে।

Chittagong · 2019

উত্তর

চাপসৃষ্টিকারী গোষ্ঠী (Pressure Group) হচ্ছে কোনো সংগঠিত সামাজিক গোষ্ঠী যারা নিজেদের স্বার্থ নিশ্চিত করতে রাজনৈতিক কর্তৃপক্ষের আচরণকে প্রভাবিত করার চেষ্টা করে।

উত্তর

একটি রাষ্ট্রে দুটির অধিক রাজনৈতিক দল রাষ্ট্রীয় ক্ষমতা লাভের লড়াইয়ে কার্যকর ভূমিকা পালন করলে তাকে বহুদলীয় ব্যবস্থা বলে। বহুদলীয় ব্যবস্থা জাতি, ধর্ম, ভাষা বা শ্রেণির ভিত্তিতে গড়ে উঠতে পারে। এ ব্যবস্থায় দলগুলো নিজ নিজ মতাদর্শ, নীতি ও কর্মসূচি অনুযায়ী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনে কোনো দল সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হলে সেই দলই সরকার গঠন করে। তবে বহুদলীয় ব্যবস্থায় কোনো দলের পক্ষে অনেক সময় এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সম্ভব হয় না। তখন একাধিক দল মিলিত হয়ে সম্মিলিত সরকার (Coalition Government) গঠন করে। ফ্রান্স, ইতালি, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, হল্যান্ড, বেলজিয়াম প্রভৃতি দেশে বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান।

উত্তর

উদ্দীপকে আলোচিত সংগঠনটির সাথে আমার পঠিত রাজনৈতিক দলের সাদৃশ্য রয়েছে। রাজনৈতিক দল বলতে এমন একটি জনসংগঠনকে বোঝায় যার সদস্যগণ কতগুলো সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে সংগঠিত হয়, রাষ্ট্রের সমস্যা সম্পর্কে ঐকমত্য পোষণ করে এবং নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখলের মাধ্যমে গৃহীত কর্মসূচি বাস্তবায়ন করতে প্রয়াসী হয়। রাজনৈতিক দলের মূল লক্ষ্য থাকে ক্ষমতায় গিয়ে দলের নীতি ও আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করা। উদ্দীপকে দেখা যায়, আফ্রিকার একটি রাষ্ট্রে দুর্নীতিসহ বেশকিছু সমস্যা সমাধানের লক্ষ্যে কিছু সংখ্যক মানুষ গণতন্ত্র, জাতীয়তাবাদ, অসাম্প্রদায়িকতা ইত্যাদি নীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে একটি সংগঠন গড়ে তোলে। পরবর্তীতে তারা দেশব্যাপী এ সংগঠনের কাঠামো ও কার্যক্রম বিস্তৃত করে। সংগঠনটি সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করে এবং জয়লাভ করে। এ বৈশিষ্ট্যগুলো রাজনৈতিক দলকেই নির্দেশ করে। কারণ রাজনৈতিক দলই জাতীয় সমস্যা সম্পর্কে ঐকমত্য পোষণ করে এবং নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্রক্ষমতায় গিয়ে সেসব সমস্যা সমাধানের চেষ্টা করে। রাজনৈতিক দল দেশব্যাপী সামগ্রিক জনগণের জাতীয় স্বার্থ রক্ষা ও সংরক্ষণের চেষ্টা করে। তাই বলা যায়, উদ্দীপকের সংগঠনটির সাথে সাদৃশ্যপূর্ণ হলো রাজনৈতিক দল।

উত্তর

হ্যাঁ; আমি মনে করি, মি. 'RR^{\prime} এর গুণাবলি অর্থাৎ নেতৃত্বের গুণাবলি সুশাসন প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে। নেতৃত্ব হচ্ছে কোনো নেতার বিশেষ গুণ। এ গুণাবলি অপরকে প্রভাবিত ও পরিচালিত করে অভীষ্ট লক্ষ্য অর্জনে সহায়তা করে। আর বর্তমান সময়ে অভীষ্ট লক্ষ্য বলতে বোঝানো হয় সুশাসনকে। একটি রাষ্ট্রে সুশাসন না অপশাসন প্রতিষ্ঠিত হবে তা নির্ভর করে নেতৃত্বের ওপর। উদ্দীপকে দেখা যায়, একটি রাজনৈতিক দলের নেতা মি. 'R এর কল্যাণমুখী চিন্তাধারা, আকাঙ্ক্ষা সৃষ্টিকারী বক্তব্য এবং জনঅধিকার প্রতিষ্ঠার প্রচেষ্টার কারণে নির্বাচনে তার দল জয়লাভ করে। এখানে মি. 'RR^{\prime} এর নেতৃত্বের গুণাবলির কথা বলা হয়েছে, যা সুশাসন প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখে। গণতান্ত্রিক, যোগ্য ও সুষ্ঠু নেতৃত্বের মাধ্যমে রাষ্ট্রে সুশাসন ও জনকল্যাণ প্রতিষ্ঠিত হয়। নেতৃত্বের বৈধতা থাকলে সুশাসন প্রতিষ্ঠা করা সহজ হয়। নেতৃত্বের বৈধতা বলতে বোঝায় নেতৃত্বের প্রতি রাষ্ট্রের নাগরিকদের আস্থা। বৈধ এবং দক্ষ রাজনৈতিক নেতৃত্ব সহনশীলতা, সমঝোতা ও গণতান্ত্রিকতার পথ বেছে নেয়। ফলে রাষ্ট্র তার বিদ্যমান সমস্যাসমূহ সহজেই কাটিয়ে উঠতে পারে এবং রাষ্ট্র সুশাসনের দিকে ধাবিত হয়। তথ্যের অবাধ প্রবাহ, স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, ক্ষমতার বিকেন্দ্রীকরণ প্রভৃতি বিষয়গুলো সুশাসন প্রতিষ্ঠার অন্যতম শর্ত। এ শর্তগুলো নেতৃত্বের সদিচ্ছা ও দক্ষতার মাধ্যমেই পূরণ হতে পারে। উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয়, বৈধ ও গণতান্ত্রিক নেতৃত্বের দ্বারা রাষ্ট্রের উন্নতির ধারাবাহিকতা বজায় থাকে এবং সুশাসন প্রতিষ্ঠিত হয়। তাই বলা যায়, মি. 'RR^{\prime} এর গুণাবলি সুশাসন প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।
HSCCivics 1st PaperChittagong 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।