শেয়ারFacebookWhatsApp

গণতন্ত্র কী?

উত্তর: গণতন্ত্র হলো জনগণের ক্ষমতা বা শাসন।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

গণতন্ত্র কী?

উদ্দীপক

মি. 'ক' একটি রাজনৈতিক দলের নেতৃত্বে আছেন। নেতৃত্বের মাধ্যমে তিনি জনগণের সেবা করেন। জনগণও তাঁর নেতৃত্বে সন্তুষ্ট। স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত তিনি এক ধরনের নেতৃত্ব কাঠামো তৈরি করেছেন। যে কাঠামোর মাধ্যমে তিনি জনগণের সাথে সম্পৃক্ত সব ধরনের সেবা ও প্রয়োজনীয় কার্যাবলিতে অংশগ্রহণ করেন।

Dinajpur · 2017

উত্তর

গণতন্ত্র হলো জনগণের ক্ষমতা বা শাসন।

উত্তর

চাপসৃষ্টিকারী গোষ্ঠী হলো এমন একটি জনসমষ্টি যার সদস্যগণ সমজাতীয় মনোভাব এবং স্বার্থের বন্ধনে আবদ্ধ। ক্ষমতা দখলের কোনো উদ্দেশ্য তাদের নেই এবং তারা কোনো রাজনৈতিক দল নয়। নিজেদের স্বার্থোস্বার হলো প্রধান উদ্দেশ্য। তারা কৌশলের সাহায্যে বা চাপ সৃষ্টি করে সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ারকে প্রভাবিত করতে পারে।

উত্তর

একটি রাজনৈতিক দল রাষ্ট্রে গণতান্ত্রিক ব্যবস্থা সংরক্ষণে সক্রিয় এবং গঠনমূলক ভূমিকা পালন করে।আধুনিক গণতন্ত্রে রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ কার্যাবলি সম্পাদনের জন্য উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। গতানুগতিক চিন্তাধারা অনুযায়ী রাজনৈতিক দলের কার্যাবলিকে নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা, সরকারি ক্ষমতা দখল ও পরিচালনা সংক্রান্ত কার্যাবলির মধ্যে সীমাবদ্ধ করে রাখা হলেও এর আরো অনেক মৌলিক কার্যাবলি রয়েছে।রাজনৈতিক দল গণতান্ত্রিক পদ্ধতির একটি মৌলিক উপাদানে পরিণত হয়েছে। রাজনৈতিক দলের প্রথম ও প্রধান কাজ দলের আদর্শের ভিত্তিতে দলীয় নীতি নির্ধারণ এবং কর্মসূচি প্রণয়ন করা। দেশের প্রধান প্রধান রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য রাজনৈতিক দল নীতি নির্ধারণ করে এবং সুনিদিষ্ট কর্মসূচি প্রণয়ন করে। এ সকল নীতি ও পরিকল্পনা সম্পর্কে জনগণকে সচেতন করে তোলার মাধ্যমে জনসমর্থন লাভের চেষ্টা করে। দেশের সাধারণ নির্বাচনের সময় রাজনৈতিক দল নির্বাচনে দলীয় প্রার্থীদের মনোনয়ন দান করে। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে রাজনৈতিক দল সরকার গঠন করে। গণতন্ত্রে বিরোধী দল বিকল্প সরকারের ভূমিকা পালন করে। বিরোধী দল সরকারের ভুলত্রুটি বা গণবিরোধী পদক্ষেপ সম্পর্কে জনগণকে অবহিত করে। সমাজের সর্বস্তরের জনগণের সমন্বয়ে গঠিত রাজনৈতিক দলের কর্মসূচি জাতীয় ঐক্য বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। রাজনৈতিক দল সরকারের নিকট জনগণের দাবি-দাওয়া তুলে ধরে। একটি রাজনৈতিক দল এসব মৌলিক কার্যাবলি ছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে থাকে।

উত্তর

একটি দেশের উন্নয়নে সুষ্ঠু নেতৃত্বের গুরুত্ব বোঝাতে উক্তিটি করা হয়েছে।নেতৃত্ব হচ্ছে সামাজিক গুণ। সমাজ ও রাষ্ট্রকে অভীষ্ট লক্ষ্য অর্জনে পরিচালিত করাই নেতৃত্বের মূল লক্ষ্য। বিভিন্ন সমস্যা ও সংকটে জর্জরিত সমাজ ও রাষ্ট্রে সুযোগ্য নেতৃত্ব প্রয়োজন। কেননা সুযোগ্য নেতৃত্ব ছাড়া কোনো জাতি বা রাষ্ট্র অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে না। সংগঠন ও প্রতিষ্ঠানগুলো নেতৃত্বের গুণেই সুনিয়ন্ত্রিত ও সুচারুরূপে পরিচালিত হয়। পরিবর্তনশীল সমাজকে সুযোগ্য নেতৃত্বই প্রগতির পথে এগিয়ে নিতে পারে।বর্তমান সময়ে সদ্য স্বাধীন রাষ্ট্রগুলো হাজারো সম্পাদিক্ষণ ক্যারিত। অধিকাংশ রাষ্ট্রেই দুর্বল, দুর্নীতি পরায়ণ এবং অদূরদর্শী নেতাকে রাষ্ট্র পরিচালনা করতে দেখা যায়। অনেককে আবার সেকেলে ধ্যান-ধারণা নিয়ে সমস্যা মোকাবিলা বা রাষ্ট্রের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। ফলে তাদের শাসনে 'অপশাসন' লক্ষ করা যায়। একজন আদর্শ নেতা ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা, অভিজ্ঞতা, শিক্ষা, দূরদৃষ্টি, চারিত্রিক কঠোরতা ও কোমলতা, নিরপেক্ষতা, ন্যায়-নীতি পরায়ণ মনোভাব, উদারতা, দায়িত্ববোধ, স্বার্থহীনতা, আত্মসংযম, কথা ও কাজের মিল প্রভৃতি গুণাবলীর অধিকারী হয়ে থাকেন, যা একটি দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে সাহায্য করে। এসব গুণাবলিসম্পন্ন একজন নেতার পক্ষেই একটি জনকল্যাণকামী প্রশাসন সৃষ্টির মাধ্যমে দেশের সার্বিক কল্যাণ সাধন করা সম্ভব।উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে প্রতীয়মান হয় যে, যে কোনো দেশের উন্নতি বিধানের ক্ষেত্রে একজন সৎ ও যোগ্য নেতার গুরুত্ব অপরিসীম। একজন যোগ্য নেতার সুষ্ঠু নেতৃত্বেই একটি দেশ উন্নতির স্বর্ণশিখরে আরোহণ করতে পারে।
HSCCivics 1st PaperDinajpur 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।