শেয়ারFacebookWhatsApp

সম্মোহনী নেতৃত্ব বলতে কী বোঝ?

উত্তর: কোনো বিশেষ নেতা যখন তার বক্তব্য ও কাজ দ্বারা জনগণকে ভীষণভাবে সম্মোহিত, অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করতে সক্ষম হন, তখন সেই নেতৃত্বকে সম্মোহনী নেতৃত্ব বলা হয়। সম্মোহনী নেতৃত্বের ভূমিকা জনগণকে মুগ্ধ, আবেগাপ্লুত এবং অন্ধ অনুকরণে অনুপ্রাণিত করে। সম্মোহনী নেতৃত্ব প্রকৃতপক্ষে এক যাদুকরী নেতৃত্ব। এ ধরনের নেতৃত্বের মাধ্যমে কোনো নেতা তার বক্তব্য, নিপুণতা, চারিত্রিক দৃঢ়তা, সাহসিকতা ও মোহনীয় ব্যক্তিত্বের প্রবল যাদুকরী স্পর্শে জনগণকে তার প্রতি আনুগত্য প্রকাশে অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করতে পারেন। মহাত্মা গান্ধী, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রমুখ সম্মোহনী নেতৃত্বের প্রকৃষ্ট উদাহরণ।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

সম্মোহনী নেতৃত্ব বলতে কী বোঝ?

উদ্দীপক

নতুন নতুন উদ্ভাবনী প্রকল্পের মাধ্যমে যারা সামাজিক সমস্যা সমাধানে এগিয়ে আসে তাদের 'যুব নেতৃত্ব পুরস্কার' প্রদান করা হয়। বিরোধী দলীয় নেতা জনাব এজাজ আহমেদ এই প্রকল্পের স্থপতি। দশজন 'যুব নেতৃত্ব পুরস্কার' বিজয়ীদের মধ্যে ইফতি অন্যতম। তার প্রকল্পের উদ্দেশ্য হলো শিশু নির্যাতন ও হয়রানির মতো জটিল ইস্যু কীভাবে শিশুদের সাথে আলোচনা করে নিরোধ করা যায়- এ ব্যাপারে পিতামাতাকে সচেতন করা।

Comilla · 2017

উত্তর

জনমত বলতে সাধারণত সামাজিক কিংবা রাষ্ট্রীয় কোনো বিষয় সম্পর্কে জনগণের সুস্পষ্ট ও কল্যাণকামী মতামতকে বোঝায়, যা সরকারকে প্রভাবিত করতে সক্ষম।

উত্তর

কোনো বিশেষ নেতা যখন তার বক্তব্য ও কাজ দ্বারা জনগণকে ভীষণভাবে সম্মোহিত, অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করতে সক্ষম হন, তখন সেই নেতৃত্বকে সম্মোহনী নেতৃত্ব বলা হয়। সম্মোহনী নেতৃত্বের ভূমিকা জনগণকে মুগ্ধ, আবেগাপ্লুত এবং অন্ধ অনুকরণে অনুপ্রাণিত করে। সম্মোহনী নেতৃত্ব প্রকৃতপক্ষে এক যাদুকরী নেতৃত্ব। এ ধরনের নেতৃত্বের মাধ্যমে কোনো নেতা তার বক্তব্য, নিপুণতা, চারিত্রিক দৃঢ়তা, সাহসিকতা ও মোহনীয় ব্যক্তিত্বের প্রবল যাদুকরী স্পর্শে জনগণকে তার প্রতি আনুগত্য প্রকাশে অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করতে পারেন। মহাত্মা গান্ধী, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রমুখ সম্মোহনী নেতৃত্বের প্রকৃষ্ট উদাহরণ।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ইফতির কর্মকাণ্ডের আলোকে বলা যায়, 'ইফতি সমাজ সংস্কারক নেতৃত্বের উদাহরণ'।নেতৃত্ব বলতে সাধারণত নেতার গুণাবলিকে বোঝায়। সমাজ ও রাষ্ট্রকে অভীষ্ট লক্ষ্য অর্জনের পথে পরিচালিত করাই নেতৃত্বের মূল লক্ষ্য। কোনো ব্যক্তি বা দলের যে নৈতিক গুণাবলি নাগরিকদের অনুপ্রাণিত করার মাধ্যমে বিশেষ দিকে ধাবিত করে তাকে নেতৃত্ব বলে। নেতৃত্ব বিভিন্ন ধরনের হতে পারে। যেমন- গণতান্ত্রিক নেতৃত্ব, প্রশাসনিক নেতৃত্ব, সমাজ সংস্কারক তথা সামাজিক নেতৃত্ব প্রভৃতি।উদ্দীপকে বর্ণিত ইফতি সমাজ সংস্কারক নেতৃত্বের উদাহরণ। বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে যে নেতৃত্ব ভূমিকা রাখে তাই সামাজিক নেতৃত্ব বা সমাজ সংস্কারক নেতৃত্ব। যেমন- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, নবাব স্যার সলিমুল্লাহ প্রমুখ সমাজ সংস্কারক ছিলেন।উদ্দীপকে উল্লিখিত যে, নতুন নতুন উদ্ভাবনী প্রকল্পের মাধ্যমে যারা সামাজিক সমস্যার সমাধানে এগিয়ে আসে তাদেরকে 'যুব নেতৃত্ব পুরস্কার' প্রদান করা হয়। দশজন 'যুব নেতৃত্ব পুরস্কার' বিজয়ীর মধ্যে ইফতি অন্যতম। সমাজের কল্যাণে কাজ করা ও সামাজিক সমস্যার সমাধানে নেতৃত্ব প্রদানের কারণেই ইফতি এ পুরস্কার পেয়েছে। শিশু নির্যাতন ও হয়রানির মত জটিল সামাজিক সমস্যা শিশুদের সাথে আলোচনা করে কীভাবে নিরোধ করা যায়- এ ব্যাপারে পিতামাতাকে সচেতন করাই ইফতির প্রকল্পের উদ্দেশ্য। ইফতির এসব গুণাবলি মূলত তার সমাজ সংস্কারক নেতৃত্বকেই নির্দেশ করে।সুতরাং বলা যায়, উদ্দীপকের 'ইফতি সমাজ সংস্কারক নেতৃত্বের উদাহরণ'।

উত্তর

উদ্দীপকে বর্ণিত, নতুন নতুন উদ্ভাবনী প্রকল্পের মাধ্যমে যারা সামাজিক সমস্যা সমাধানে এগিয়ে আসে তাদেরকে 'যুব নেতৃত্ব পুরস্কার' প্রদান করা হয়। এই প্রকল্পের স্থপতি বিরোধী দলীয় নেতা জনাব এজাজ আহমেদ। অর্থাৎ তিনি জাতীয় সংসদের একজন সদস্য। বিরোধী দলীয় নেতা হিসেবে তিনি জাতীয় সংসদে নিম্নরূপ ভূমিকা পালন করেন।প্রথমত, জাতীয় সংসদ তথা আইনসভার একজন সদস্য হিসেবে তিনি আইন প্রণয়নে ভূমিকা রাখেন। দ্বিতীয়ত, গঠনমূলক বিরোধিতার মাধ্যমে সরকারের কোনো ভুল সিদ্ধান্তকে সংশোধন করতে সহায়তা করেন।তৃতীয়ত, দেশ ও জনগণের স্বার্থে একজন সংসদ সদস্য হিসেবে সরকারকে সুপরামর্শ প্রদান করেন।চতুর্থত, জনকল্যাণমূলক কাজে সরকারকে সমর্থন প্রদান করেন।পঞ্চমত, রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সংসদে ব্যাখ্যা করে সরকারেরদৃষ্টি আকর্ষণ করেন। ষষ্ঠত, জনপ্রতিনিধি হিসেবে নিজ নির্বাচনি এলাকার বিভিন্ন সমস্যা সংসদে উত্থাপন করে তা সমাধানের দাবি জানান।উপর্যুক্ত আলোচনা সাপেক্ষে বলা যায়, একজন সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে জনাব এজাজ আহমেদ দেশ ও জনগণের কল্যাণে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
HSCCivics 1st PaperComilla 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।