জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য লেখ।
উত্তর: জাতি এমন একটি জনসমষ্টিকে নির্দেশ করে যা একই বংশ ও ভাষাগত ঐক্যের মাধ্যমে প্রতিষ্ঠিত। জাতীয়তা সেই জনসমষ্টিকে নির্দেশ করে যারা একই বংশ, ভৌগোলিক অবস্থান, ভাষা, সাহিত্য, আদর্শ, ঐতিহ্য, আচার ও রীতি-নীতির মাধ্যমে ঐক্যবদ্ধ। জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য হলো- জাতি একটি সক্রিয় ও বাস্তব রাজনৈতিক চেতনা। অপরদিকে, জাতীয়তা হচ্ছে এক ধরনের মানসিক ধারণা। জাতি গঠনে রাজনৈতিক সংগঠন জরুরি; কিন্তু জাতীয়তার জন্য রাজনৈতিক সংগঠন জরুরি নয় । জাতি হলো জাতীয়তার চূড়ান্ত পর্যায়। অন্যদিকে, জাতীয়তা হচ্ছে জাতি গঠনের প্রাথমিক অবস্থা। জাতি খুব সুসংহত হয়; কিন্তু জাতীয়তা সুসংহত নাও হতে পারে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য লেখ।
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর