শেয়ারFacebookWhatsApp

উপদল কী?

উত্তর: দলের মধ্যে যখন কিছু সদস্য দলীয় নীতি ও কর্মসূচির বিশেষ বিশেষ ক্ষেত্রে দ্বিমত পোষণ করে কিংবা ক্ষুদ্র ব্যক্তি বা গোষ্ঠীস্বার্থ উদ্ধারে ঐক্যবদ্ধ হয় তখন তাকে উপদল (Faction) বা কুচক্রী দল (Clique) বলে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উপদল কী?

উদ্দীপক

সাইফুল ইসলাম তাঁর অসাধারণ গুণাবলির জন্য জনসাধারণের কাছে বিশেষ সম্মানের আসনে সমাসীন। তিনি সহজেই জনগণকে প্রভাবিত করতে পারেন। বিশেষত চারিত্রিক দৃঢ়তা, সাহসিকতা ও বাগ্মিতার জন্য জনগণ তাঁর প্রতি মুগ্ধ।

Rajshahi · 2018

উত্তর

দলের মধ্যে যখন কিছু সদস্য দলীয় নীতি ও কর্মসূচির বিশেষ বিশেষ ক্ষেত্রে দ্বিমত পোষণ করে কিংবা ক্ষুদ্র ব্যক্তি বা গোষ্ঠীস্বার্থ উদ্ধারে ঐক্যবদ্ধ হয় তখন তাকে উপদল (Faction) বা কুচক্রী দল (Clique) বলে।

উত্তর

জাতি এমন একটি জনসমষ্টিকে নির্দেশ করে যা একই বংশ ও ভাষাগত ঐক্যের মাধ্যমে প্রতিষ্ঠিত। জাতীয়তা সেই জনসমষ্টিকে নির্দেশ করে যারা একই বংশ, ভৌগোলিক অবস্থান, ভাষা, সাহিত্য, আদর্শ, ঐতিহ্য, আচার ও রীতি-নীতির মাধ্যমে ঐক্যবদ্ধ। জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য হলো- জাতি একটি সক্রিয় ও বাস্তব রাজনৈতিক চেতনা। অপরদিকে, জাতীয়তা হচ্ছে এক ধরনের মানসিক ধারণা। জাতি গঠনে রাজনৈতিক সংগঠন জরুরি; কিন্তু জাতীয়তার জন্য রাজনৈতিক সংগঠন জরুরি নয় । জাতি হলো জাতীয়তার চূড়ান্ত পর্যায়। অন্যদিকে, জাতীয়তা হচ্ছে জাতি গঠনের প্রাথমিক অবস্থা। জাতি খুব সুসংহত হয়; কিন্তু জাতীয়তা সুসংহত নাও হতে পারে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত সাইফুল ইসলামের আচরণে সম্মোহনী নেতৃত্বের প্রকাশ লক্ষ করা যায়। কোনো নেতা যখন তার নেতৃত্ব ও কাজের মাধ্যমে জনগণকে ব্যাপকভাবে মুগ্ধ, অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করতে সক্ষম হন তখন সেই নেতৃত্বকে 'সম্মোহনী বা জাদুকরী নেতৃত্ব' (Charismatic leadership) বলা হয়। সম্মোহন শব্দটির অর্থ হচ্ছে অন্যকে আকৃষ্ট করার বিশেষ ব্যক্তিত্ব ও গুণাবলি। আর এ বিশেষ ব্যক্তিত্ব ও গুণাবলিসম্পন্ন নেতা জনগণকে মুগ্ধ করতে পারেন। জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্সওয়েবার (Max Weber) সর্বপ্রথম এ নেতৃত্বের ধারণা দেন। এ ধরনের নেতৃত্বের অধিকারী ব্যক্তি অনেকটা অতিমানবিক ক্ষমতার অধিকারী হয়ে থাকেন । ঐ নেতা জনগণকে এমনভাবে আকৃষ্ট করেন যে, তারা তার কথার মাধ্যমে গভীরভাবে প্রভাবিত হন এবং তার কথার বাইরে যেতে পারেন না। মহাত্মা গান্ধী, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী প্রমুখ নেতার মধ্যে সম্মোহনী নেতৃত্বের গুণ ছিল। উদ্দীপকে দেখা যায়, সাইফুল ইসলাম তার অসাধারণ গুণাবলির জন্য জনসাধারণের কাছে বিশেষ সম্মান পান। তিনি সহজেই জনগণকে প্রভাবিত করতে পারেন। চারিত্রিক দৃঢ়তা, সাহসিকতা ও বাগ্মিতার জন্য জনগণ তার প্রতি মুগ্ধ। তাই বলা যায়, সাইফুল ইসলামের আচরণে সম্মোহনী নেতৃত্বের প্রকাশ লক্ষ করা যায়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত সম্মোহনী নেতৃত্ব জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে'– আমি এই কথার সাথে একমত। বিভিন্ন সমস্যা ও সংকটে জর্জরিত সমাজ ও রাষ্ট্রকে পরিচালনা ও এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজন সুযোগ্য নেতৃত্ব। উপযুক্ত নেতৃত্ব ছাড়া কোনো জাতি বা রাষ্ট্র অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে না । সুযোগ্য নেতৃত্বের মাধ্যমেই একটি জাতি অভিন্ন নীতি ও আদর্শের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়। রাষ্ট্রের সংগঠন ও প্রতিষ্ঠানগুলো নেতৃত্বের গুণেই সুনিয়ন্ত্রিত ও সুচারুরুপে পরিচালিত হয়। এ ধরনের নেতৃত্বই জাতীয় সংকট কাটিয়ে উঠতে এবং দেশকে প্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে পারে। সম্মোহনী নেতৃত্ব একটি জনসমাজকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ করতে সহায়তা করতে পারে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ ধরনের নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি তার সম্মোহনী নেতৃত্বের মাধ্যমে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। তার ডাকে সাড়া দিয়েই বাঙালি জাতি স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করে। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে বর্ণিত সাইফুল ইসলামের মতো সম্মোহনী নেতৃত্ব জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
HSCCivics 1st PaperRajshahi 2018
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।