আইন প্রণয়নে আমলাগণ কীভাবে সহায়ক ভূমিকা পালন করেন?
উত্তর: সরকারি কর্মচারীবৃন্দ বা আমলারা আইনসভার প্রণীত আইনের মূল কাঠামোর আলোকে এবং আইনের ব্যাখ্যা ও উপ-আইনের সাহায্যে আইন প্রণয়নে সহায়তা করে। আইনসভা আইন প্রণয়ন করে। কিন্তু বর্তমান বৃহৎ রাষ্ট্রের জন্য বহুসংখ্যক আইন বিস্তারিতভাবে রচনা করা আইন সভার পক্ষে সম্ভব হয় না। তাই আইনসভায় উপস্থাপিত খসড়া বিলের অধিকাংশই আমলারা প্রস্তুত করে থাকেন। বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তিগত বিষয়, অর্থ- ব্যাংক-বিমা সম্পর্কিত বিষয়ে খসড়া বিল তৈরিতে আইন ও অর্থমন্ত্রণালয়ের বিশেষ ভূমিকা থাকে। তাছাড়া রাষ্ট্রের জটিল প্রকৃতির আইন প্রণয়নের জন্য প্রয়োজনীয় কলাকৌশলগত জ্ঞান, বিচক্ষণতা ও দূরদর্শিতা রাজনৈতিক প্রশাসকদের থাকে না। ফলে আইন প্রণয়ন সংক্রান্ত বিষয়ে আইনসভা অনেক সময় আমলাদের ওপর নির্ভরশীল থাকে। এক্ষেত্রে আমলাদেরকেই এসকল দায়িত্ব পালন করতে হয়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
আইন প্রণয়নে আমলাগণ কীভাবে সহায়ক ভূমিকা পালন করেন?
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর