শেয়ারFacebookWhatsApp

দ্বি-দলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?

উত্তর: যখন কোনো দেশে প্রধানত দুটি রাজনৈতিক দলের উপস্থিতি লক্ষ করা যায় এবং অন্য দলগুলোর কার্যকলাপ চোখে পড়ে না তখন তাকে দ্বি-দলীয় ব্যবস্থা বলে০। দ্বি-দলীয় ব্যবস্থায় সাধারণত রাজনৈতিক ক্ষমতা দখলের প্রতিদ্বন্দ্বিতা দুটি দলের মধ্যে সীমাবদ্ধ থাকে। এরূপ ব্যবস্থায় প্রধান দুটি দলের মধ্যে ক্ষমতার হাত বদল হতে দেখা যায়। ফলে জনগণ খুব সহজেই দুটি দলের মতাদর্শ থেকে যেকোনো একটিকে বেছে নিতে পারে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

দ্বি-দলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?

উদ্দীপক

আহনাফ এবং তাওসিফ একটি গণতান্ত্রিক দেশের নাগরিক। তারা দু'জন দুটি আলাদা সংগঠনের সাথে যুক্ত। আনাফের সংগঠনটি সবসময় রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যে কাজ করে। অপরদিকে, তাওসিফের সংগঠনটি নিজেদের স্বার্থ নিয়ে কাজ করে এবং এই সংগঠনটি সরকারি সিদ্ধান্তকে নিজেদের অনুকূলে রাখার চেষ্টা করে।

Rajshahi · 2018

উত্তর

নেতৃত্ব হলো একটি কৌশল, যার মাধ্যমে নেতা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য অন্যান্য ব্যক্তিকে পরিচালিত, প্রভাবিত ও নিয়ন্ত্রণ করেন।

উত্তর

যখন কোনো দেশে প্রধানত দুটি রাজনৈতিক দলের উপস্থিতি লক্ষ করা যায় এবং অন্য দলগুলোর কার্যকলাপ চোখে পড়ে না তখন তাকে দ্বি-দলীয় ব্যবস্থা বলে০। দ্বি-দলীয় ব্যবস্থায় সাধারণত রাজনৈতিক ক্ষমতা দখলের প্রতিদ্বন্দ্বিতা দুটি দলের মধ্যে সীমাবদ্ধ থাকে। এরূপ ব্যবস্থায় প্রধান দুটি দলের মধ্যে ক্ষমতার হাত বদল হতে দেখা যায়। ফলে জনগণ খুব সহজেই দুটি দলের মতাদর্শ থেকে যেকোনো একটিকে বেছে নিতে পারে।

উত্তর

উদ্দীপকে আলোচিত সংগঠনটির সাথে আমার পঠিত রাজনৈতিক দলের সাদৃশ্য রয়েছে। রাজনৈতিক দল বলতে এমন একটি জনসংগঠনকে বোঝায় যার সদস্যগণ কতগুলো সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে সংগঠিত হয়, রাষ্ট্রের সমস্যা সম্পর্কে ঐকমত্য পোষণ করে এবং নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখলের মাধ্যমে গৃহীত কর্মসূচি বাস্তবায়ন করতে প্রয়াসী হয়। রাজনৈতিক দলের মূল লক্ষ্য থাকে ক্ষমতায় গিয়ে দলের নীতি ও আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করা । উদ্দীপকে দেখা যায়, আহনাফ একটি রাষ্ট্রে দুর্নীতিসহ বেশকিছু সমস্যা সমাধানের লক্ষ্যে কিছু সংখ্যক মানুষ গণতন্ত্র, জাতীয়তাবাদ, অসাম্প্রদায়িকতা ইত্যাদি নীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে একটি সংগঠন গড়ে তোলে। পরবর্তীতে তারা দেশব্যাপী এ সংগঠনের কাঠামো ও কার্যক্রম বিস্তৃত করে। সংগঠনটি সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করে এবং জয়লাভ করে। এ বৈশিষ্ট্যগুলো রাজনৈতিক দলকেই নির্দেশ করে । কারণ রাজনৈতিক দলই জাতীয় সমস্যা সম্পর্কে ঐকমত্য পোষণ করে এবং নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্রক্ষমতায় গিয়ে সেসব সমস্যা সমাধানের চেষ্টা করে । রাজনৈতিক দল দেশব্যাপী সামগ্রিক জনগণের জাতীয় স্বার্থ রক্ষা ও সংরক্ষণের চেষ্টা করে। তাই বলা যায়, উদ্দীপকের সংগঠনটির সাথে সাদৃশ্যপূর্ণ হলো রাজনৈতিক দল।

উত্তর

'আহনাফ' এর সংগঠন হলো রাজনৈতিক দল এবং 'তাওসিফ' এর সংগঠন হলো চাপসৃষ্টিকারী গোষ্ঠী। এ দুটি সংগঠনের কার্যক্রমে পার্থক্য রয়েছে। রাজনৈতিক দল বলতে একই মতাদর্শের ভিত্তিতে সংগঠিত গোষ্ঠীকে বোঝায়, যাদের লক্ষ্য নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখল ও দলীয় আদর্শের বাস্তবায়ন। অপরদিকে চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে এমন একটি সমভাবাপন্ন গোষ্ঠীকে নির্দেশ করে, যারা সরকারি সিদ্ধান্তকে প্রভাবিত করে নিজেদের গোষ্ঠীগত স্বার্থ সংরক্ষণের চেষ্টা করে। রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর কাজের ক্ষেত্রে দেখা যায়, রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রার্থী মনোনয়ন, প্রচারণা ও ভোটারদের স্বার্থ সংরক্ষণে কাজ করে। জাতীয় সমস্যা নির্ধারণ করে তা সমাধানের প্রশ্নে নীতি ও কর্মসূচি প্রণয়ন করে। রাজনৈতিক দল বিভিন্নভাবে জনমত গঠন করে এবং তার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করে। রাজনৈতিক দলের প্রচারণার মধ্য দিয়ে জনগণ রাজনীতি সচেতন হয়। তাছাড়া রাজনৈতিক দলকে বলা হয় গণতন্ত্রের প্রাণ। অপরদিকে, চাপসৃষ্টিকারী গোষ্ঠী সরকারি কাঠামোর বাইরে থেকে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে প্রভাবিত করে বা করতে চায়। সরাসরি কোনো নির্বাচনে অংশ নেয় না বরং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে প্রচারাভিযান চালায়। চাপসৃষ্টিকারী গোষ্ঠী সরকারের সমালোচনা করে, সরকারের ওপর চাপ সৃষ্টি করে এবং তাদের স্বার্থকে যথাযথভাবে প্রতিফলিত করতে সরকারি নীতিক প্রভাবিত করার চেষ্টা করে। উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয়, রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর কাজ একরকম নয়, অনেক পার্থক্য রয়েছে।
HSCCivics 1st PaperRajshahi 2018
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।