সুশাসন প্রতিষ্ঠায় জনাব 'Y [গণিত] -এর ভূমিকা বর্ণনা কর।
উত্তর: সুশাসন প্রতিষ্ঠায় জনাব 'Y [গণিত] অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আমি মনে করি। নেতৃত্ব হলো সুশাসনের বাহন। নেতৃত্ব হলো এমন গুণাবলি, যা অন্যকে প্রভাবিত ও পরিচালিত করে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। যুগ যুগ ধরে বিভিন্ন রাষ্ট্রে মহান নেতার আবির্ভাব ঘটেছে এবং তাদের নেতৃত্ব দেশকে উন্নয়নের স্বর্ণ শিখরে পৌঁছে দিয়েছে। সঠিক নেতৃত্ব গুণসম্পন্ন নেতা ক্ষমতায় বসে প্রথমেই যেসব কারণ সুশাসনের অন্তরায় সেগুলো চিহ্নিত করেন এবং ধীরে ধীরে স্থিতিশীলতার সাথে অন্তরায়গুলো দূরীভূত করেন। রাষ্ট্রের শাসনব্যবস্থায় সুশাসনের আদর্শ, ব্যক্তি ও কাঠামো গড়ে তুলে নেতৃত্ব সামনের দিকে অগ্রসর হয়। উদ্দীপকের জনাব 'Y [গণিত] -এর নেতৃত্বগুণে দলের নেতা কর্মীরা যথেষ্ট প্রভাবিত। তার এ ধরনের গুণাবলি সুন্দর সমাজ ও সুশাসিত রাষ্ট্র গঠনে সহায়তা করবে। কেননা, সুশাসন ও নেতৃত্ব পরস্পর সম্পূরকও। সুশাসন নেতৃত্বকে কাজ করার পরিবেশ দান করে। অপরপক্ষে, নেতৃত্বের গুণাবলি দ্বারা সুশাসন উন্নত ও প্রতিষ্ঠিত হয়। উপরিউক্ত আলোচনার আলোকে বলা যায়, উদ্দীপকের জনাব 'Y [গণিত] -এর কার্যাবলি সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
সুশাসন প্রতিষ্ঠায় জনাব 'Y -এর ভূমিকা বর্ণনা কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর