শেয়ারFacebookWhatsApp

জনমত গঠনে সংবাদপত্রের ভূমিকা লিখ।

উত্তর: সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ। সংবাদপত্র পাঠের মাধ্যমে জনগণ দেশ-বিদেশের যাবতীয় সংবাদ জানতে পারে। সংবাদপত্রের মাধ্যমে জনগণ তাদের বিভিন্ন দাবি-দাওয়া, অভাব-অভিযোগ সম্পর্কে সরকারের দৃষ্টি আকর্ষণ করে থাকে। সরকার ও বিরোধী দলের অভিমত সংবাদপত্র পাঠের মাধ্যমে জনগণ জানতে পারে। এছাড়াও সংবাদপত্রের গঠনমূলক আলোচনা, সমালোচনা, সম্পাদকীয় এবং ব্যঙ্গচিত্র জনমত গঠনের শক্তিশালী বাহন হিসেবে কাজ করে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

জনমত গঠনে সংবাদপত্রের ভূমিকা লিখ।

উদ্দীপক

জনাব 'ক' একটি সংগঠনের সদস্য। যার কর্মকান্ড সারা দেশে বিস্তৃত। উক্ত সংগঠন ভোটাধিকার প্রতিষ্ঠা, মানবাধিকার প্রতিষ্ঠা, জাতীয় সমস্যা প্রভৃতি বিভিন্ন মাধ্যমে তুলে ধরার পাশাপাশি সমাধানের জন্য কর্মসূচি প্রণয়ন করে। অন্যদিকে 'ক' এর বন্ধু অন্য একটি সংগঠনের সদস্য। সংগঠনটি মুনাফা লাভের জন্য বিভিন্ন মাধ্যমকে ব্যবহারে সচেষ্ট থাকে।

Chittagong · 2017

উত্তর

জনমত হলো কল্যাণধর্মী, বলিষ্ঠ যুক্তিভিত্তিক ও সুস্পষ্ট মতামত, যা প্রধানত সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে সম্পর্কযুক্ত।

উত্তর

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ। সংবাদপত্র পাঠের মাধ্যমে জনগণ দেশ-বিদেশের যাবতীয় সংবাদ জানতে পারে। সংবাদপত্রের মাধ্যমে জনগণ তাদের বিভিন্ন দাবি-দাওয়া, অভাব-অভিযোগ সম্পর্কে সরকারের দৃষ্টি আকর্ষণ করে থাকে। সরকার ও বিরোধী দলের অভিমত সংবাদপত্র পাঠের মাধ্যমে জনগণ জানতে পারে। এছাড়াও সংবাদপত্রের গঠনমূলক আলোচনা, সমালোচনা, সম্পাদকীয় এবং ব্যঙ্গচিত্র জনমত গঠনের শক্তিশালী বাহন হিসেবে কাজ করে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত 'ক'-এর সংগঠনটি অর্থাৎ রাজনৈতিক সংগঠনটি প্রধানত সংবাদপত্র, পুস্তক-পুস্তিকা ও সাহিত্য, সভা-সমাবেশ, দেওয়াল লিখন প্রভৃতি মাধ্যমকে ব্যবহার করে কর্মসূচি প্রণয়ন করে।সংবাদপত্র: সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ। সংবাদপত্র শুধু যে সংবাদ পরিবেশন করে তা নয়, এটি জাতীয় সমস্যাদির ওপর মতামত ব্যস্ত করে জনগণের দৃষ্টি আকর্ষণ করে। সংবাদপত্র জনমত গঠনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।পুস্তক-পুস্তিকা ও সাহিত্য: আধুনিককালে পুস্তক-পুস্তিকা, সাহিত্য-পত্র জনমত গঠনের উত্তম বাহন হিসেবে বিশেষভাবে স্বীকৃত। এগুলোর মাধ্যমে বিভিন্ন মতাদর্শ, নীতিমালা ও কর্মসূচি জনগণের নিকট উপস্থাপিত হয়ে থাকে। এ মাধ্যম মূলত শিক্ষিত ও উন্নত সমাজে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।সভা-সমাবেশ: বিভিন্ন সভা-সমাবেশ ও সম্মেলন দ্বারা জনগণকে রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত করে সুষ্ঠু জনমত গঠন করা যায়। সভা- সমিতির মাধ্যমে বিভিন্ন দলের বক্তারা দেশের গুরুত্বপূর্ণ সমস্যাদি সম্পর্কে জনগণকে অবহিত ও সচেতন করে তোলেন। সমস্যা সমাধানের পথও এসব বক্তাদের বক্তৃতায় পাওয়া যায়।দেওয়াল লিখন: বর্তমানে দেওয়াল লিখন ও জনমত গঠনের অন্যতম বাহন হিসেবে কাজ করে। নির্বাচনী জনমত সৃষ্টি অথবা বিশেষ কোনো ইস্যুকে কেন্দ্র করে জনমত সৃষ্টি করতে দেওয়াল লিখন অগ্রণী ভূমিকা রাখে।উপরোল্লিখিত মাধ্যমসমূহে 'ক' এর সংগঠনটি অর্থাৎ রাজনৈতিক সংগঠনটি ভোটাধিকার প্রতিষ্ঠা, মানবাধিকার প্রতিষ্ঠা, জাতীয় সমস্যা প্রভৃতি তুলে ধরার পাশাপাশি সমাধানের জন্য কর্মসূচি প্রণয়ন করে থাকে।

উত্তর

উদ্দীপকে দুটি সংগঠন রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর কথা উল্লেখ করা হয়েছে। নিচে এ দুটি সংগঠনের কার্যক্রম ও জনমত গঠনে ভূমিকা সম্পর্কে আলোকপাত করা হলো।রাজনৈতিক দল বলতে সেই জনসমষ্টিকে বোঝায় যারা সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে সম্মিলিত এবং নিয়মতান্ত্রিক পন্থায় সরকার গঠনে প্রয়াসী। গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দল জনমত গঠনের ও প্রচারের শ্রেষ্ঠতম বাহন বলে স্বীকৃত। রাজনৈতিক দল সংবাদপত্র, প্রচার পুস্তিকা, দেওয়াল লিখন, সভা-সমিতি প্রভৃতির মাধ্যমে নিজ নিজ দলীয় নীতি ও কর্মসূচি প্রচার করে জনসমর্থন লাভের চেষ্টা করে। সরকারি দল চেষ্টা করে তাদের সফলতাকে প্রকাশ ও প্রচার করে জনমত গঠনের। অন্যদিকে বিরোধী দলগুলোও সরকারের বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি জনগণের সামনে তুলে ধরার প্রচেষ্টা চালায়। বস্তুত ক্ষমতাসীন ও বিরোধী সব রাজনৈতিক দলই দেশের বিভিন্ন সমস্যা এবং তার সমাধানের উপায় সম্পর্কে আলোচনা করে থাকে। রাজনৈতিক দল জনগণকে রাজনীতিতে সক্রিয় হতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অনুপ্রেরণা যোগায়। এভাবে রাজনৈতিক দলগুলো জনগণকে রাজনৈতিক শিক্ষা প্রদান করে জনমত গঠনের সহায়তা করে।চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে বোঝায় সমজাতীয় মনোভাব এবং স্বার্থের দ্বারা আবদ্ধ বা সংগঠিত যে সামাজিক গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে সরকার গঠন বা সরকারের নিয়ন্ত্রণ লাভ করতে যায় না, বরং বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে সরকারের নীতি ও আচরণকে প্রভাবিত করে। চাপসৃষ্টিকারী গোষ্ঠী নিজেদের স্বার্থে জনমতকে কাজে লাগায়। তারা তাদের দাবির পক্ষে জনমত সৃষ্টি করে চাপ প্রয়োগের মাধ্যমে করে সরকারের কাছ থেকে নিজেদের স্বার্থ উদ্ধার করে। চাপসৃষ্টিকারী গোষ্ঠী প্রয়োজনবোধে মিটিং, মিছিল, শোভাযাত্রা, গণমাধ্যমে সংবাদ প্রকাশ ইত্যাদির মাধ্যমে সরকারের ওপর চাপ সৃষ্টি করে থাকে।উপরোল্লিখিত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে রাজনৈতিক দলের কার্যক্রম জনমত গঠনে অগ্রণী ভূমিকা পালন করে।
HSCCivics 1st PaperChittagong 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।