নজরুল ইসলামের নেতৃত্বে সুশাসন প্রতিষ্ঠা কি সম্ভব? ব্যাখ্যা কর।
উত্তর: হ্যাঁ, নজরুল ইসলামের নেতৃত্বে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব।যোগ্য নেতৃত্বের ওপরই নির্ভর করে রাষ্ট্র বা সমাজের সুশাসন। তিনি অপরকে প্রভাবিত ও পরিচালিত করে রাষ্ট্র বা সমাজে সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে। নেতৃত্ব যদি হয় গণতন্ত্রকামী ও জনকল্যাণমুখী হয় তবেই সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হবে। উদ্দীপকে জনাব নজরুল ইসলামের মতো এরূপ গুণাবলির অধিকারী নেতাই সুশাসন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখতে পারেন। একজন বলিষ্ঠ ও যোগ্য নেতাই পারেন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সুশাসন প্রতিষ্ঠা করতে। তার নেতৃত্বের গুণেই গণতন্ত্র পরিপূর্ণভাবে বিকশিত হতে পারে। সুশাসন প্রতিষ্ঠায় আইনের শাসন অতীব জরুরি। যোগ্য নেতৃত্বের গুণাবলিসম্পন্ন ব্যক্তি আইনের শাসন নিশ্চিত করে থাকে। তার অবদানেই রাষ্ট্রে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করে। যোগ্য নেতা সরকার ও বিরোধী দলের মাঝে সুসম্পর্ক স্থাপনে ইতিবাচক ভূমিকা পালন করে। সুষ্ঠু জনমত সুশাসনের জন্য আবশ্যক। যোগ্য নেতা বিভিন্ন উপায়ে সুষ্ঠু জনমত সৃষ্টিতে সাহায্য করে এবং ক্ষমতার ভারসাম্য রক্ষা করে সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। জনপ্রশাসনকে রাজনীতিমুক্ত রাখতে একজন যোগ্য নেতা গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এছাড়া সুশাসন প্রতিষ্ঠায় সংবাদ মাধ্যমের স্বাধীনতা প্রদান, মৌলিক অধিকার রক্ষা, আমলাতান্ত্রিক জটিলতা নিরসন ইত্যাদি ক্ষেত্রে অবদান রাখার মাধ্যমেও একজন নেতা সুশাসন প্রতিষ্ঠায় তাৎপর্যপূর্ণ অবদান রেখে থাকেন। উদ্দীপকের জনাব নজরুল ইসলাম সম্মোহনী নেতৃত্বের অধিকারী হওয়ায় তার পক্ষে এসব কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করে সুশাসন প্রতিষ্ঠা ত্বরিত ও কার্যকরী হবে। অতএব বলা যায়, নজরুল ইসলামের নেতৃত্বে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হবে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
নজরুল ইসলামের নেতৃত্বে সুশাসন প্রতিষ্ঠা কি সম্ভব? ব্যাখ্যা কর।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর