উদ্দীপকে নজরুল ইসলামের যে গুণাবলি প্রতিফলিত হয়েছে তা পাঠ্যবইয়ের আলোকে আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে নজরুল ইসলামের সম্মোহনী নেতৃত্বের গুণাবলি প্রতিফলিত হয়েছে।কোনো বিশেষ নেতা যখন তার বক্তব্য ও কাজের দ্বারা জনগণকে ভীষণভাবে সম্মোহিত, অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করতে সক্ষম হন তখন তাকে সম্মোহনী নেতৃত্ব বা জাদুকরী নেতৃত্ব বলা হয়। সমাজবিজ্ঞানী ম্যাক্সওয়েবার সর্বপ্রথম এ জাতীয় নেতৃত্বের ধারণা প্রদান করেন। ব্রিটিশ ভারতের মহাত্মা গান্ধী, বাংলাদেশের শেখ মুজিবুর রহমান, শেরে বাংলা এ. কে. ফজলুল হক প্রমুখ নেতৃবৃন্দের নেতৃত্ব এ জাতীয় নেতৃত্বের উদাহরণ। সম্মোহনী নেতৃত্বের প্রতি জনগণ অন্ধ আবেগে আপ্লুত হয়ে উঠেন।উদ্দীপকের রাজনৈতিক দলের নেতা নজরুল ইসলাম সাধারণ জনগণের । কাছে জনপ্রিয় একই সাথে তিনি নিজের ব্যক্তিত্ব ও গুণাবলি দ্বারা তাদের দলের মধ্যেও সমান ভূমিকা রাখেন। জনগণের উন্নয়নেও তিনি কাজ করে চলেছেন। তার এসব গুণাবলি সম্মোহনী নেতার...চারিত্রিক প্রতিফলন।তাই বলা যায়, উদ্দীপকে নজরুল ইসলামের সম্মোহনী নেতৃত্বের প্রতিফলন ঘটেছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে নজরুল ইসলামের যে গুণাবলি প্রতিফলিত হয়েছে তা পাঠ্যবইয়ের আলো…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর