উদ্দীপকে উল্লিখিত নেতৃত্বের ধরনগুলোর মধ্যে কোনটিকে তুমি উত্তম মনে কর? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত নেতৃত্বসমূহের মধ্যে সম্মোহনী নেতৃত্বকে আমি উত্তম বলে মনে করি।বর্তমানে রাজনৈতিক ব্যবস্থার আধুনিক রূপ হচ্ছে রূপ হচ্ছে সুশাসন। সুশাসন প্রতিষ্ঠিত হলে দেশের সার্বিক উন্নয়ন তুরিত গতিতে এগিয়ে যাবে। আর এই সুশাসন প্রতিষ্ঠার জন্য সবচেয়ে কার্যকরী নেতৃত্ব হচ্ছে সম্মোহনী নেতৃত্ব। সম্মোহনী নেতৃত্ব হলো নেতার সেই জাদুকরী গুণ যার মাধ্যমে তিনি জনগণকে আবেগে আপ্লুত করতে পারেন। ফলে সহজেই তার অনুসারীদের প্রভাবিত করতে পারেন। অপরদিকে, উত্তম প্রশাসনিক ব্যবস্থা সুশাসন প্রতিষ্ঠায় জনগণকে বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে হয় এবং বিভিন্ন কর্তব্য পালন করতে হয়। সম্মোহনী নেতৃত্বের এর গুণে একজন নেতা খুব সহজেই জনগণকে সেসব কাজে উদ্বুদ্ধ করতে পারেন। যা অন্য কোনো নেতৃত্বের দ্বারা সম্ভব হয় না। যুগ যুগ ধরে বিভিন্ন রাষ্ট্রে যেসব মহান নেতার আবির্ভাব ঘটেছে, তাদের সম্মোহনী নেতৃত্বেই সেসব দেশকে উন্নয়নের স্বর্ণ শিখরে পৌঁছে দিয়েছে। সঠিক নেতৃত্ব গুণসম্পন্ন ব্যক্তি ক্ষমতায় বসে প্রথমে সুশাসনের অন্তরায়সমূহ চিহ্নিত করেন এবং ধীরে ধীরে সেসব অন্তরায় দূর করার পদক্ষেপ গ্রহণ করেন। আবার সম্মোহনী নেতৃত্বের দ্বারাই দেশের ক্রান্তিকালীন সময়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সম্মোহনী নেতৃত্বের দ্বারা বিভিন্ন দেশ তাদের স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছে। আপদকালীন সময়ে সম্মোহনী নেতৃত্বের দ্বারা দ্রুত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব, যা অন্য কোনো নেতৃত্বে সম্ভকনয়।সুতরাং তাই বলা যায়, সম্মোহনী নেতৃত্বই হলো উত্তম নেতৃত্ব।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত নেতৃত্বের ধরনগুলোর মধ্যে কোনটিকে তুমি উত্তম মনে ক…
উদ্দীপক
নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর