সুমন যে সংগঠনের সদস্য তার কার্যাবলি আলোচনা কর।
উত্তর: সুমন যে সংগঠনের সদস্য তা হলো একটি রাজনৈতিক দল। আর একটি রাজনৈতিক দল নানাবিধ কার্যাবলি সম্পাদন করে থাকে।রাজনৈতিক দল বলতে এমন এক সুসংগঠিত ও সংঘবদ্ধ জনসমষ্টিকে বোঝায়, যারা একটি নির্দিষ্ট নীতির ভিত্তিতে একত্রিত হয়ে রাষ্ট্রের বিভিন্ন সমস্যা সম্পর্কে একমত পোষণ করে, নিয়মতান্ত্রিক পন্থায় ক্ষমতা দখলে আগ্রহী এবং রাজনৈতিক হিসেবে কাজ করে। রাজনৈতিক দল জনগণের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটিয়ে নেতৃত্ব দেওয়ার মানসিকতা তৈরি করে দেয়। স্থানীয় পর্যায় থেকে ক্রমে জাতীয় পর্যায়ে নেতৃত্বদানের ক্ষমতা রাজনৈতিক দলই ব্যক্তির মধ্যে জাগ্রত হওয়ার সুযোগ করে দেয়। রাজনৈতিক দলের অন্যতম কাজ হচ্ছে তার আদর্শ ও কর্মসূচির পক্ষে জনমত গঠন করা। বিভিন্ন সভা, মিছিল, মিটিং ও গণযোগাযোগের মাধ্যমে রাজনৈতিক দল এ কাজটি করে থাকে। সরকারের কোনো ভুল সিদ্ধান্তের গঠনমূলক সমালোচনায় বিরোধী দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়া রাজনৈতিক দল বিভিন্ন ধর্ম, শ্রেণি, পেশা ও বর্ণের মানুষকে একত্র করে সামাজিক ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকে দেখা যায়, মি. সুমন একটি সংগঠনের প্রেসিডিয়াম সদস্য এবং তিনি একজন পার্লামেন্টেরও সদস্য। বছরের বেশিরভাগ সময় তিনি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে জনগণের মতবিনিময় করে থাকেন। মি. ইকবালের এসব কার্যাবলি মূলত একটি রাজনৈতিক দলের কার্যাবলি। তাই বলা যায়, মি. সুমন যে সংগঠনের সদস্য তা হলো একটি রাজনৈতিক দল। আর একটি রাজনৈতিক দল উপরিউক্ত কার্যাবলিগুলো সম্পাদন করে থাকে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
সুমন যে সংগঠনের সদস্য তার কার্যাবলি আলোচনা কর।
উদ্দীপক
নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর