উক্ত সংগঠনটি কি একটি রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠায় সক্ষম- উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত সংগঠনটি তথা রাজনৈতিক দল একটি রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠায় সক্ষম- উক্তিটি যথার্থ।গণতন্ত্রে রাজনৈতিক দলের ভূমিকা অত্যন্ত ব্যাপক ও বিস্তৃত। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাজনৈতিক শক্তির মূল উৎস হলো জনগণ। গণতন্ত্রকে সফল করতে হলে প্রয়োজন সক্রিয়, সচেতন ও সদাজাগ্রত জনমত। রাজনৈতিক দল বক্তৃতা-বিবৃতি ও প্রচারের মাধ্যমে জনমত সৃষ্টি করে গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কর্মসূচি প্রকাশ করে। জনগণ এর মধ্য থেকে সবচেয়ে কল্যাণকর ও বাস্তবমুখী কর্মসূচি সম্পন্ন রাজনৈতিক দলের প্রতি তাদের আস্থা ও সমর্থন জ্ঞাপন করে। জনগণ সহজই তাদের পছন্দের দলকে নির্দিষ্ট সময়ের জন্য শাসন করার সুযোগ ব্যালটের মাধ্যমে প্রয়োগ করে থাকে। গণতন্ত্রে জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধনের দায়িত্ব পালন করে রাজনৈতিক দল যা গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। রাজনৈতিক দল জনগণকে রাজনৈতিক বিষয়ে সচেতন করে বিশেষ ভূমিকা পালন করে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত রাখে। এছাড়া রাজনৈতিক দল শান্তিপূর্ণ উপায়ে নির্বাচনের মাধ্যমে সরকার বদলে সাহায্য করে গণতন্ত্রকে প্রতিষ্ঠা ও সুসংহত করতে কার্যকরী ভূমিকা পালন করে থাকে। রাজনৈতিক দলের এরূপ ভূমিকার কারণে রাজনৈতিক দলকে গণতন্ত্রের প্রাণ বলা হয়।অতএব বলা যায়, গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক দল সম্পূর্ণরূপে সক্ষম।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উক্ত সংগঠনটি কি একটি রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠায় সক্ষম- উক্তিটি বি…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর