শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে কোন কোন ধরনের নেতৃত্বের কথা বলা হয়েছে? আলোচনা কর।

উত্তর: উদ্দীপকে প্রতীকধর্মী নেতৃত্ব, গণতান্ত্রিক নেতৃত্ব, সম্মোহনী নেতৃত্বের এবং রাজনৈতিক নেতৃত্বের কথা বলা হয়েছে।নেতৃত্ব একটি বহুল পরিচিত ও আলোচিত শব্দ। নেতৃত্ব বলতে সাধারণত নেতার গুণকে বোঝায়। নেতৃত্ব হলো ব্যক্তি বা দলের সেই গুণাবলি যা দ্বারা গোষ্ঠী বা সমাজের জনসাধারণকে প্রভাবিত করে রাজনৈতিক বা সামাজিক উদ্দেশ্য সাধন করা যায়। বিভিন্ন তাত্ত্বিক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে নেতৃত্বের শ্রেণিবিভাগ করেছেন। এগুলোর মধ্যে গণতান্ত্রিক নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব, সম্মোহনী নেতৃত্ব ও প্রতীকধর্মী নেতৃত্ব উল্লেখযোগ্য। যখন কোনো ব্যক্তি নিজের দলের সুনির্দিষ্ট আদর্শ ও কর্মসূচি প্রচার করেন এবং জনগণকে ঐক্যবদ্ধ ও সংগঠিত করতে পারেন তাকে রাজনৈতিক নেতৃত্ব বলে। বর্তমানে এই নেতৃত্বের দ্বারা বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় আসীন হচ্ছে। গণতান্ত্রিক নেতৃত্বে জনগণের অংশগ্রহণ ও স্বাধীনতার ওপর আস্থা স্থাপন করে। গণতান্ত্রিক নেতৃত্বে একজনের নিয়ন্ত্রণে না থেকে অনেক মানুষের নিয়ন্ত্রণে থাকে। গণতন্ত্রের চর্চা করে এমন দেশ যেমন ভারতে এই ধরনের নেতৃত্ব বিদ্যমান। নেতৃত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ রূপ হচ্ছে সম্মোহনী নেতৃত্ব। কোনো বিশেষ নেতা যখন তার বক্তব্য ও কাজ দ্বারা জনগণকে ভীষণভাবে সম্মোহিত, অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করতে সক্ষম হন, তখন সেই নেতৃত্বকে সম্মোহনী নেতৃত্ব বা জাদুকরী নেতৃত্ব বলা হয়। ব্রিটিশ ভারতে মহাত্মা গান্ধী, বাংলাদেশের শেরে বাংলা এ.কে ফজলুল হক প্রমুখের নেতৃত্বকে জাদুকরী নেতৃত্ব বলা হয়। নেতৃত্বের অন্য একটি ধরন হলো প্রতীকধর্মী নেতৃত্ব। যে নেতা তার দেশ ও জাতির প্রতীক হিসেবে নেতৃত্বদান করেন তাকে প্রতীকধর্মী নেতৃত্ব বলে। যেমন ব্রিটেনের রাজা বা রানি।উদ্দীপকে দেখা যায়, ইংল্যান্ডের রাজা উত্তরাধিকারসূত্রে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করে আসছেন। যা প্রতীকধর্মী নেতৃত্বকে নির্দেশ করে। আবার সেখানকার প্রধানমন্ত্রী জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হন এটি হলো রাজনৈতিক নেতৃত্বের উদাহরণ। অন্যদিকে, উল্লেখ আছে ভারত স্বাধীন হয় মহাত্মা গান্ধীর জাদুকরী নেতৃত্বে যা মূলত সম্মোহনী নেতৃত্বকে। বুঝিয়েছে। আবার ভারতের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা চর্চা করেন যা মূলত গণতান্ত্রিক নেতৃত্বকে প্রতিনিধিত্ব করে।সুতরাং তাই বলা যায়, উদ্দীপকে প্রতীকধর্মী, রাজনৈতিক, সম্মোহনী ওগণতান্ত্রিক নেতৃত্বের কথা বলা হয়েছে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে কোন কোন ধরনের নেতৃত্বের কথা বলা হয়েছে? আলোচনা কর।

উদ্দীপক

ইংল্যান্ডের রাজা উত্তরাধিকার সূত্রে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করে আসছেন। আর জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন প্রধানমন্ত্রী। অন্যদিকে ভারত স্বাধীন হয়েছে মহাত্মা গান্ধীর জাদুকরী নেতৃত্বে। ভারতের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান ভিন্ন ব্যক্তি। কিন্ত তারা কেউ উত্তরাধিকার সূত্রে এই পদ পাননি, বরং জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন।

নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী · 2025

উত্তর

বাংলাদেশে তথ্য অধিকার আইন ২০০৯ সালের ৫ এপ্রিল পাশ হয়।

উত্তর

চাপসৃষ্টিকারী গোষ্ঠী হলো এমন একটি গোষ্ঠী যার সদস্যরা নির্দিষ্ট শ্রেণির দাবি ব্যক্ত করে এবং তা পূরণ করার চেষ্টা করে। এ গোষ্ঠী সমাজ ও রাষ্ট্রের সঠিক স্বার্থের কথা বিবেচনায় না এনে কেবল নির্দিষ্ট শ্রেণির দাবি ব্যক্ত করে এবং তা পূরণের জন্য চাপ সৃষ্টি করে। চাপ সৃষ্টির মাধ্যমে দাবি আদায়ের চেষ্টা করে বলে এ গোষ্ঠীকে চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলা হয়। শিক্ষক সমিতি, বণিক সংঘ, শ্রমিক ইউনিয়ন, ব্যাংক কর্মচারী ফেডারেশন চাপসৃষ্টিকারী গোষ্ঠীর প্রকৃষ্ট উদাহরণ।

উত্তর

উদ্দীপকে প্রতীকধর্মী নেতৃত্ব, গণতান্ত্রিক নেতৃত্ব, সম্মোহনী নেতৃত্বের এবং রাজনৈতিক নেতৃত্বের কথা বলা হয়েছে।নেতৃত্ব একটি বহুল পরিচিত ও আলোচিত শব্দ। নেতৃত্ব বলতে সাধারণত নেতার গুণকে বোঝায়। নেতৃত্ব হলো ব্যক্তি বা দলের সেই গুণাবলি যা দ্বারা গোষ্ঠী বা সমাজের জনসাধারণকে প্রভাবিত করে রাজনৈতিক বা সামাজিক উদ্দেশ্য সাধন করা যায়। বিভিন্ন তাত্ত্বিক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে নেতৃত্বের শ্রেণিবিভাগ করেছেন। এগুলোর মধ্যে গণতান্ত্রিক নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব, সম্মোহনী নেতৃত্ব ও প্রতীকধর্মী নেতৃত্ব উল্লেখযোগ্য। যখন কোনো ব্যক্তি নিজের দলের সুনির্দিষ্ট আদর্শ ও কর্মসূচি প্রচার করেন এবং জনগণকে ঐক্যবদ্ধ ও সংগঠিত করতে পারেন তাকে রাজনৈতিক নেতৃত্ব বলে। বর্তমানে এই নেতৃত্বের দ্বারা বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় আসীন হচ্ছে। গণতান্ত্রিক নেতৃত্বে জনগণের অংশগ্রহণ ও স্বাধীনতার ওপর আস্থা স্থাপন করে। গণতান্ত্রিক নেতৃত্বে একজনের নিয়ন্ত্রণে না থেকে অনেক মানুষের নিয়ন্ত্রণে থাকে। গণতন্ত্রের চর্চা করে এমন দেশ যেমন ভারতে এই ধরনের নেতৃত্ব বিদ্যমান। নেতৃত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ রূপ হচ্ছে সম্মোহনী নেতৃত্ব। কোনো বিশেষ নেতা যখন তার বক্তব্য ও কাজ দ্বারা জনগণকে ভীষণভাবে সম্মোহিত, অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করতে সক্ষম হন, তখন সেই নেতৃত্বকে সম্মোহনী নেতৃত্ব বা জাদুকরী নেতৃত্ব বলা হয়। ব্রিটিশ ভারতে মহাত্মা গান্ধী, বাংলাদেশের শেরে বাংলা এ.কে ফজলুল হক প্রমুখের নেতৃত্বকে জাদুকরী নেতৃত্ব বলা হয়। নেতৃত্বের অন্য একটি ধরন হলো প্রতীকধর্মী নেতৃত্ব। যে নেতা তার দেশ ও জাতির প্রতীক হিসেবে নেতৃত্বদান করেন তাকে প্রতীকধর্মী নেতৃত্ব বলে। যেমন ব্রিটেনের রাজা বা রানি।উদ্দীপকে দেখা যায়, ইংল্যান্ডের রাজা উত্তরাধিকারসূত্রে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করে আসছেন। যা প্রতীকধর্মী নেতৃত্বকে নির্দেশ করে। আবার সেখানকার প্রধানমন্ত্রী জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হন এটি হলো রাজনৈতিক নেতৃত্বের উদাহরণ। অন্যদিকে, উল্লেখ আছে ভারত স্বাধীন হয় মহাত্মা গান্ধীর জাদুকরী নেতৃত্বে যা মূলত সম্মোহনী নেতৃত্বকে। বুঝিয়েছে। আবার ভারতের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা চর্চা করেন যা মূলত গণতান্ত্রিক নেতৃত্বকে প্রতিনিধিত্ব করে।সুতরাং তাই বলা যায়, উদ্দীপকে প্রতীকধর্মী, রাজনৈতিক, সম্মোহনী ওগণতান্ত্রিক নেতৃত্বের কথা বলা হয়েছে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত নেতৃত্বসমূহের মধ্যে সম্মোহনী নেতৃত্বকে আমি উত্তম বলে মনে করি।বর্তমানে রাজনৈতিক ব্যবস্থার আধুনিক রূপ হচ্ছে রূপ হচ্ছে সুশাসন। সুশাসন প্রতিষ্ঠিত হলে দেশের সার্বিক উন্নয়ন তুরিত গতিতে এগিয়ে যাবে। আর এই সুশাসন প্রতিষ্ঠার জন্য সবচেয়ে কার্যকরী নেতৃত্ব হচ্ছে সম্মোহনী নেতৃত্ব। সম্মোহনী নেতৃত্ব হলো নেতার সেই জাদুকরী গুণ যার মাধ্যমে তিনি জনগণকে আবেগে আপ্লুত করতে পারেন। ফলে সহজেই তার অনুসারীদের প্রভাবিত করতে পারেন। অপরদিকে, উত্তম প্রশাসনিক ব্যবস্থা সুশাসন প্রতিষ্ঠায় জনগণকে বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে হয় এবং বিভিন্ন কর্তব্য পালন করতে হয়। সম্মোহনী নেতৃত্বের এর গুণে একজন নেতা খুব সহজেই জনগণকে সেসব কাজে উদ্বুদ্ধ করতে পারেন। যা অন্য কোনো নেতৃত্বের দ্বারা সম্ভব হয় না। যুগ যুগ ধরে বিভিন্ন রাষ্ট্রে যেসব মহান নেতার আবির্ভাব ঘটেছে, তাদের সম্মোহনী নেতৃত্বেই সেসব দেশকে উন্নয়নের স্বর্ণ শিখরে পৌঁছে দিয়েছে। সঠিক নেতৃত্ব গুণসম্পন্ন ব্যক্তি ক্ষমতায় বসে প্রথমে সুশাসনের অন্তরায়সমূহ চিহ্নিত করেন এবং ধীরে ধীরে সেসব অন্তরায় দূর করার পদক্ষেপ গ্রহণ করেন। আবার সম্মোহনী নেতৃত্বের দ্বারাই দেশের ক্রান্তিকালীন সময়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সম্মোহনী নেতৃত্বের দ্বারা বিভিন্ন দেশ তাদের স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছে। আপদকালীন সময়ে সম্মোহনী নেতৃত্বের দ্বারা দ্রুত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব, যা অন্য কোনো নেতৃত্বে সম্ভকনয়।সুতরাং তাই বলা যায়, সম্মোহনী নেতৃত্বই হলো উত্তম নেতৃত্ব।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।