উক্ত বিষয়টির প্রকারভেদসমূহ লেখ।
উত্তর: উদ্দীপকের বিষয়টি অর্থাৎ নেতৃত্বের বিভিন্ন প্রকারভেদ নিচে আলোচনা করা হলো- ১. বিশেষজ্ঞ নেতৃত্ব : যখন কোনো বিশেষ ক্ষেত্রে অভিজ্ঞ বা জ্ঞানী ব্যক্তির মূল্যবান মতবাদ ও অবদান থাকে, তখন তাকে বিশেষজ্ঞ নেতৃত্ব বলে। যেমন- পদার্থবিদ্যায় আইনস্টাইন, কাব্যে রবীন্দ্রনাথ ঠাকুর, কবিতায় নজরুল ইসলাম, ইংরেজি সাহিত্যে উইলিয়াম শেক্সপিয়ার বিশেষজ্ঞ নেতার উদাহরণ। ২. রাজনৈতিক নেতৃত্ব: যখন কোনো ব্যক্তি নিজের দলের সুনির্দিষ্ট আদর্শ ও কর্মসূচি প্রচার করেন এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে জনগণকে ঐক্যবদ্ধ ও সংগঠিত করতে পারেন তাঁকে রাজনৈতিক নেতৃত্ব বলে। যেমন শেরে বাংলা এ. কে. ফজলুল হক, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী প্রমুখ রাজনৈতিক নেতৃত্বের উদাহরণ। ৩. সম্মোহনী নেতৃত্ব: কোনো বিশেষ নেতা যখন তার বক্তব্য ও কাজ দ্বারা জনগণকে ভীষণভাবে সম্মোহিত, অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করতে সক্ষম হন তখন সেই নেতৃত্বকে 'সম্মোহনী নেতৃত্ব' বা 'জাদুকরী নেতৃত্ব' বলা হয়। যেমন- ইরানের আয়াতুল্লাহ আলী খামেনি, ব্রিটিশ ভারতের মহাত্মা গান্ধী, বাংলাদেশে মওলানা ভাসানী প্রমুখের নেতৃত্বকে জাদুকরী বা সম্মোহনী নেতৃত্ব বলা যেতে পারে। ৪. প্রশাসনিক বা ব্যবস্থাপক নেতৃত্ব: অফিস-আদালত, কলকারখানা প্রভৃতিতে প্রশাসনিক কর্মকর্তা এবং ব্যবস্থাপকদেরকে ঘিরে যে নেতৃত্ব গড়ে ওঠে তাকে প্রশাসনিক নেতৃত্ব বলে। প্রশাসনিক নেতৃত্ব একটি কেন্দ্রীয় স্থানে অবস্থান করে। যেমন- আমলাতন্ত্র হলো প্রশাসনিক নেতৃত্বের উদাহরণ। ৫. এলিট নেতৃত্ব: আধুনিককালে সমাজে বিভিন্ন পেশার সক্ষম ও পারদর্শী কিছু সংখ্যক উৎকৃষ্ট শ্রেণির মানুষকে এলিট বলা হয়। এলিটগণ মানুষের মধ্যে অধিক গুণ, ক্ষমতা, যোগ্যতা ও প্রতিভার বলে বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্বদান করে থাকেন। ৬. গণতান্ত্রিক নেতৃত্ব: গণতান্ত্রিক নেতৃত্বে দায়িত্ব ও ক্ষমতার কিছু অংশ কর্মীদের মধ্যে বণ্টন করা হয়। এ ধরনের নেতৃত্বে আলোচনা-সমালোচনার সুযোগ রয়েছে। মূলত গণতান্ত্রিক নেতৃত্ব জনগণের অংশগ্রহণ ও স্বাধীনতার ওপর আস্থা স্থাপন করে গড়ে ওঠে। ৭. একনায়কতান্ত্রিক নেতৃত্ব: একনায়কতান্ত্রিক নেতৃত্বে নেতা সর্বময় ক্ষমতা নিজের কাছে কুক্ষিগত করে রাখে এবং সিদ্ধান্ত গ্রহণে জনগণের অংশগ্রহণের সুযোগ থাকে না। তাদের স্বাধীন মতামত প্রকাশের কোনো সুযোগ নেই। ৮. সর্বাত্মকবাদী নেতৃত্ব : একজন আমলাকে সর্বাত্মকবাদী নেতা হিসেবে ধরা হয়। তিনি নিয়মকানুন বিনা প্রশ্নে অনুসরণ করেন। তিনি ঊর্ধ্বতনের প্রতি অত্যন্ত বিনীত হলেও অধস্তনের প্রতি প্রভুসুলভ আচরণ করেন।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উক্ত বিষয়টির প্রকারভেদসমূহ লেখ।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর