উদ্দীপকে বর্ণিত 'ক'-এর গুণাবলি ব্যতীত নেতৃত্বের আর কী কী গুণাবলি থাকতে পারে? পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত নেতৃত্বের গুণাবলিগুলো ছাড়াও নেতৃত্বের আরও কিছু গুণাবলি রয়েছে। নিচে সেগুলো ব্যাখ্যা করা হলো-ব্যক্তিত্ব: নেতাকে ব্যক্তিত্বের গুণে একক ও অনন্য ভাবমূর্তির অধিকারী হতে হয়। তাকে হতে হয় গাম্ভীর্যপূর্ণ ব্যক্তিত্বের অধিকারী। ব্যক্তিত্বের কারণে অনুসারীরা আনন্দচিত্তে নেতার আদেশ-নির্দেশ মেনে চলে।বুদ্ধিমত্তা: যোগ্য নেতৃত্বের আবশ্যকীয় একটি গুণ হলো বুদ্ধিমত্তা। যোগ্য নেতাকে অবশ্যই তীক্ষ্ণ বুদ্ধিমত্তাসম্পন্ন হতে হবে।সাহসিকতা: নেতাকে সাহসী ও দৃঢ় মনোবলের অধিকারী হতে হবে। নেতা সাহসী, আত্মবিশ্বাসী ও দৃঢ় মনোবলের অধিকারী না হলে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয় না।দায়িত্ববোধ: যোগ্য নেতাকে অবশ্যই দায়িত্ববোধসম্পন্ন হতে হবে। কেননা দায়িত্ববোধ না থাকলে নেতার পক্ষে সূক্ষ্ম ও সঠিক নেতৃত্বদানসম্ভব হয় না।ন্যায়পরায়ণতা: ন্যায়পরায়ণতা নেতৃত্বের একটি বিশেষ গুণ। নেতাকে অবশ্যই ন্যায়পরায়ণ হতে হবে। নেতা সবাইকে একই দৃষ্টিতে দেখবেন এবং সবার প্রতি নিরপেক্ষ আচরণ করবেন।উদারতা: নেতার অন্তর হবে উদার। নেতাকে অবশ্যই ক্ষুদ্র ব্যক্তিস্বার্থকে জলাঞ্জলি দিয়ে সার্বিক জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। এছাড়া একজন নেতাকে সৎ, বিশ্বস্ত ও কাজের প্রতি আন্তরিক হওয়ার পাশাপাশি তাকে ধৈর্যশীল ও সহনশীল হতে হবে।আত্মসংযম: নেতৃত্বের অন্যতম গুণ হলো আত্মসংযম। নেতাকে অপরের মতামত সহ্য করার মতো ধৈর্যের অধিকারী হওয়া আবশ্যক। সকল প্রকার লোভ ও লালসার ঊর্ধ্বে থেকে নেতা সকলের মন জয়করতে সক্ষম হন।সুতরাং উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, 'ক' নেত্রীর গুণাবলি ছাড়াও নেতৃত্বের আরও অনেক গুণাবলি আছে; যা একজন যোগ্য নেতার জন্য আবশ্যক।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত 'ক'-এর গুণাবলি ব্যতীত নেতৃত্বের আর কী কী গুণাবলি থা…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর