'ক' দলীয় এবং 'খ' দলীয় ব্যবস্থার মধ্যে কী কী পার্থক্য রয়েছে? বর্ণনা কর।
উত্তর: 'ক' ও 'খ' দলীয় ব্যবস্থার মাধ্যমে যথাক্রমে একদলীয় ও বহুদলীয় ব্যবস্থার কথা বলা হয়েছে। তাই প্রশ্নের মর্মাথ অনুযায়ী একদলীয় ও বহুদলীয় ব্যবস্থার' পার্থক্য বর্ণনা করা হলো।একদলীয় ব্যবস্থা গণতন্ত্র বিরোধী। এ ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ যেমন থাকে সীমিত তেমনি ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা, সরকারের সমালোচনা করার স্বাধীনতা থাকে না। পক্ষান্তরে, বহুদলীয় ব্যবস্থা গণতন্ত্রের প্রধান সূচক। বহুদলীয় ব্যবস্থায় জনগণ তাদের ইচ্ছামতো দল পছন্দ করে নেতা নির্বাচন করতে, নির্বাচনের মাধ্যমে সরকার গঠনে অংশ নিতে পারে এবং সরকারকে তাদের অংশ মনে করে। একদলীয় ব্যবস্থায় একটিমাত্র দল থাকায় নাগরিকগণের বিকল্প কোনো চিন্তা-চেতনা প্রকাশ করা সম্ভব হয় না। ফলে রাজনৈতিক বিকাশ ব্যহত হয় এবং জনমতের ভাবনা রাষ্ট্রকেন্দ্রিক না হয়ে ব্যক্তিকেন্দ্রিক হতে থাকে। বহুদলীয় ব্যবস্থায় জনগণ মুক্তি বুদ্ধি চর্চার সুযোগ পায়। এতে সরকার ও রাষ্ট্র একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে আবদ্ধ না থেকে জনগণের আশা-আকাঙ্ক্ষা ও বৈশ্বিক চাহিদার সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে।একদলীয় ব্যবস্থায় সমালোচনার সুযোগ না থাকায় একই দল একচ্ছত্রভাবে শাসন ক্ষমতায় থাকায় সরকারের স্বৈরাচারী ও দুর্নীতিপরায়ণ হয়ে উঠার আশঙ্কা থাকে কিন্তু বহুদলীয় ব্যবস্থায় ক্ষমতার লাটাই থাকে জনগণের নিকট। তাই সরকার সবসময়ই একটি অদৃশ্য জবাবদিহিতার আওতায় থাকে ফলে সমাজ ও রাষ্ট্রে গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে উঠে।পার্থক্য যাই থাকুক না কেন মূলকথা হলো উভয় ব্যবস্থারই কিছু দোষ-গুণ আছে। শাসকের ওপর নির্ভর করে এ দলীয়ব্যবস্থার সাফল্য।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
'ক' দলীয় এবং 'খ' দলীয় ব্যবস্থার মধ্যে কী কী পার্থক্য রয়েছে? বর্ণনা কর।
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর