তুমি কি মনে কর, প্রথম ও দ্বিতীয় সংগঠনের মধ্যে পার্থক্য আছে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত সংগঠন দুটি হল যথাক্রমে রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠী, যাদের মধ্যে বেশকিছু পার্থক্য বিদ্যমান। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তি হল রাজনৈতিক দল। রাজনৈতিক দল হচ্ছে এমন একটি জনসমষ্টি যারা রাষ্ট্রীয় সমস্যা সমাধানের পন্থা জনসমক্ষে প্রচারের মাধ্যমে জনসমর্থন লাভ করে এবং ক্ষমতা দখল ও নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সরকার গঠন করে। কিছু চাপসৃষ্টিকারী গোষ্ঠী যেমন রাজনৈতিক দল নয়। এরা সরকারের নীতিকে প্রভাবিত করে নিজেদের স্বার্থ যথাযথভাবে প্রতিফলিত করতে সর্বদা সচেষ্ট থাকে। উদ্দীপকে উপস্থাপিত বৈশিষ্ট্যের বিচারে বলা যায়, সংগঠন দুটি রাজনৈতিক দল এবং চাপসৃষ্টিকারী গোষ্ঠী। এই দুটি সংগঠনের মাঝে স্পষ্টভাবেই বেশ কিছু পার্থক্য বিদ্যমান। রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য হলো জাতীয় স্বার্থ সংরক্ষণ করে জনসাধারণের কল্যাণ সাধন করা। কিন্তু চাপসৃষ্টিকারী গোষ্ঠীর উদ্দেশ্য হলো গোষ্ঠীগত স্বার্থ সংরক্ষণ করা। রাজনৈতিক দল সুনির্দিষ্ট মতামতের ভিত্তিতে গড়ে উঠলেও চাপসৃষ্টিকারী গোষ্ঠী কোন বিশেষ মতাদর্শের ভিত্তিতে সৃষ্টি হয় না। রাজনৈতিক দল আলাপ-আলোচনা ব্যতীত কোন বিষয়ের সহজে সিদ্ধান্ত নিতে পারে না। কিন্তু চাপসৃষ্টিকারী গোষ্ঠীর যে কোন বিষয় সহজে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। রাজনৈতিক দলের অভ্যন্তরে পরস্পর বিরোধ দেখা যায়। কিন্তু সংকীর্ণ ও সমার্থের ভিত্তিতে গড়ে ওঠা চাপসৃষ্টিকারী গোষ্ঠীর ক্ষেত্রে এ সম্ভাবনা কম। উপর্যুক্ত পার্থক্যসমূহের কারণে রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠী পরস্পর বিরোধী সংগঠন বলে গণ্য হয়। তথাপি বিশেষ বিশেষ ক্ষেত্রে এদের মধ্যে সাদৃশ্য ও দেখা যায়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, প্রথম ও দ্বিতীয় সংগঠনের মধ্যে পার্থক্য আছে? বিশ্লেষ…
উদ্দীপক
ক্যান্টনমেন্ট কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর