মি. 'ম'-এর নেতৃত্বের আরও অনেক গুণ ছিল- উক্তিটির যথার্থতা নিরূপণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত মি. 'ম-এর মাঝে নেতৃত্বের যে গুণাবলি। বর্ণিত হয়েছে তা হলো সম্মোহনী নেতৃত্ব।নেতৃত্ব এমন একটা বিষয় যা সম্পূর্ণভাবেই অসাধারণ। যে ব্যক্তি নেতৃত্বের অধিকারী হয় তাকে অনেক গুণে গুণান্বিত হতে হয়। নেতৃত্বের গুণাবলি বিশ্লেষণ করলে একজন নেতার মধ্যে উদ্দীপকে বর্ণিত গুণাবলি ছাড়াও আরও অনেক গুণাবলি পরিলক্ষিত হয়। বুদ্ধিমত্তা নেতৃত্বের আবশ্যকীয় গুণ। নেতাকে অবশ্যই তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হতে হবে। তিনি সমস্যা সমাধানের ক্ষেত্রে তীক্ষ্ণ বুদ্ধি প্রয়োগ করে জনগণের নিকট নিজেকে সম্মানের আসনে অধিষ্ঠিত করেন। একজন নেতাকে অবশ্যই পরিবর্তিত পরিস্থিতির সাথে সামঞ্জস্য বিধানে সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তার অধিকারী হতে হবে। নেতার অবশ্যই দক্ষতা থাকতে হবে। তার দক্ষতার উপর সমগ্র জাতির সাফল্য-ব্যর্থতা নির্ভর করে। যেকোনো লক্ষ্য যাতে সার্থকভাবে বাস্তবায়িত হয় সে বিষয়ে নেতার অবশ্যই দক্ষতা থাকতে হবে। নেতা হবেন নিজস্ব বিষয়ে উচ্চ শিক্ষা ও প্রজ্ঞার অধিকারী। জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি বিষয়ে রাজনীতির তত্ত্বগত এবং প্রায়োগিক দিক সম্পর্কেও রাজনৈতিক নেতার পড়াশোনা থাকতে হবে। জ্ঞান আহরণের জন্য থাকতে হবে গভীর আগ্রহ। নেতাকে সাহস ও দৃঢ় মনোবলের অধিকারী হতে হবে। নেতা সাহসী ও আত্মবিশ্বাসী বা দৃঢ় মনোবলের অধিকারী না হলে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয় না। দলের ভিতরে ও বাইরে বিরোধীপক্ষ দলগুলো তাকে ধ্বংস করতে চাইবে। এক্ষেত্রে অনেক সাহসের সঙ্গে নেতাকে বিরোধীপক্ষের মোকাবিলা করতে হয়। এ সমস্ত গুণাবলি ছাড়াও একজন নেতার মধ্যে অবশ্যই উদারতা, নিরপেক্ষতা, ধৈর্য ও সহনশীলতা, ন্যায়-নীতিপরায়ণ, দায়িত্ববোধ, সচেতনতা ইত্যাদি গুণাবলি থাকতে হবে। এ সমস্ত গুণাবলি থাকলেইএকজন নেতা পরিপূর্ণ নেতায় পরিণত হবে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
মি. 'ম'-এর নেতৃত্বের আরও অনেক গুণ ছিল- উক্তিটির যথার্থতা নিরূপণ কর।
উদ্দীপক
ক্যান্টনমেন্ট কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর