শেয়ারFacebookWhatsApp

মি. লিউ-এর দেশে কোন ধরনের দল ব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা কর।

উত্তর: মি. লিউ-এর দেশে একদলীয় ব্যবস্থা বিদ্যমান।রাষ্ট্রের মধ্যে যখন সাংবিধানিকভাবে একটি মাত্র রাজনৈতিক দলের অস্তিত্ব বিদ্যমান থাকে এবং তাদের মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়, তখন তাকে একদলীয় ব্যবস্থা বলে। এ ব্যবস্থায় একটি দলই সকল ক্ষমতার উৎস। রাষ্ট্রের মধ্যে একটি দলই তার দলীয় আদর্শ, নীতি ও কর্মসূচি অনুযায়ী শাসনকার্য পরিচালনা করে। একদলীয় ব্যবস্থায় দলীয় শৃঙ্খলা কঠোরভাবে মেনে চলা হয়। বর্তমানে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, কিউবা প্রভৃতি সমাজতান্ত্রিক রাষ্ট্রে একদলীয় ব্যবস্থা প্রচলিত।উদ্দীপকে দেখা যায়, মি. লিউ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন আদর্শ দেখে মুগ্ধ হন। কিন্তু তার দেশের দলব্যবস্থার কথা চিন্তা করে কষ্ট পান। তার মতে অনেক দল থাকার কারণে বাংলাদেশের মানুষ রাজনীতি সম্পর্কে সচেতন। যেহেতু মি. লিউ একজন চীনা নাগরিক তাই বলা যায়, যে তার দেশে একদলীয় ব্যবস্থা বিদ্যমান। কেননা চীন একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র। আর সেখানে কমিউনিস্ট পার্টি ছাড়া অন্য কোনো দলের উপস্থিতি নেই।সুতরাং উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়, মি. লিউ-এর দেশে একদলীয় ব্যবস্থা বিদ্যমান।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

মি. লিউ-এর দেশে কোন ধরনের দল ব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা কর।

উদ্দীপক

চীনা নাগরিক মি. লিউ বাংলাদেশে বেড়াতে এসে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে সাক্ষাত করেন এবং তাদের ভিন্ন ভিন্ন আদর্শ দেখে মুগ্ধ হন। কিন্তু তার দেশের দল ব্যবস্থার কথা চিন্তা করে কষ্ট পান। তিনি মনে করেন, অনেক দল থাকার কারণে এ দেশের মানুষ রাজনীতি সম্পর্কে সচেতন।

চট্টগ্রাম কলেজ · 2025

উত্তর

রাজনৈতিক দল হলো এমন একটি গোষ্ঠী যারা নির্দিষ্ট নীতি বা আদর্শের ভিত্তিতে একত্রিত হয়ে ক্ষমতা গ্রহণের চেষ্টা করে।

উত্তর

কোনো বিশেষ নেতা যখন তার বক্তব্য ও কাজ দ্বারা জনগণকে ভীষণভাবে সন্মোহিত, অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করতে সক্ষম হন তখন সেই নেতৃত্বকে সম্মোহনী নেতৃত্ব বলা হয়। সম্মোহনী নেতৃত্বের ভূমিকা জনগণকে মুগ্ধ করে, আবেগাপ্লুত করে এবং অন্ধ অনুকরণে অনুপ্রাণিত করে। বাংলাদেশে শেরে বাংলা এ. কে ফজলুল হক, মওলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রমুখের নেতৃত্বকে সম্মোহনী নেতৃত্ব বলা হয়ে থাকে।

উত্তর

মি. লিউ-এর দেশে একদলীয় ব্যবস্থা বিদ্যমান।রাষ্ট্রের মধ্যে যখন সাংবিধানিকভাবে একটি মাত্র রাজনৈতিক দলের অস্তিত্ব বিদ্যমান থাকে এবং তাদের মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়, তখন তাকে একদলীয় ব্যবস্থা বলে। এ ব্যবস্থায় একটি দলই সকল ক্ষমতার উৎস। রাষ্ট্রের মধ্যে একটি দলই তার দলীয় আদর্শ, নীতি ও কর্মসূচি অনুযায়ী শাসনকার্য পরিচালনা করে। একদলীয় ব্যবস্থায় দলীয় শৃঙ্খলা কঠোরভাবে মেনে চলা হয়। বর্তমানে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, কিউবা প্রভৃতি সমাজতান্ত্রিক রাষ্ট্রে একদলীয় ব্যবস্থা প্রচলিত।উদ্দীপকে দেখা যায়, মি. লিউ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন আদর্শ দেখে মুগ্ধ হন। কিন্তু তার দেশের দলব্যবস্থার কথা চিন্তা করে কষ্ট পান। তার মতে অনেক দল থাকার কারণে বাংলাদেশের মানুষ রাজনীতি সম্পর্কে সচেতন। যেহেতু মি. লিউ একজন চীনা নাগরিক তাই বলা যায়, যে তার দেশে একদলীয় ব্যবস্থা বিদ্যমান। কেননা চীন একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র। আর সেখানে কমিউনিস্ট পার্টি ছাড়া অন্য কোনো দলের উপস্থিতি নেই।সুতরাং উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়, মি. লিউ-এর দেশে একদলীয় ব্যবস্থা বিদ্যমান।

উত্তর

উদ্দীপকে বর্ণিত মি. লিউ-এর দেশ চীনে একদলীয় ব্যবস্থা এবং বাংলাদেশে বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান। চীন ও বাংলাদেশের দল ব্যবস্থার মধ্যে বিভিন্ন পার্থক্য রয়েছে। মি. লিউ-এর দেশ চীনে একদলীয় শাসনব্যবস্থার অধীনে পরিচালিত হয়, সেখানে একটি মাত্র রাজনৈতিক দল থাকে। অন্যদিকে, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র সেখানে বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান। বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় আসার জন্য নির্বাচনে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। অপরদিকে, চীনের দলব্যবস্থায় অন্যান্য রাজনৈতিক দলব্যবস্থা নেই বলে শুধুমাত্র একটি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। চীনের দল ব্যবস্থায় রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা সীমিত। সরকার বিরোধী কর্মকাণ্ড কঠোরভাবে নিয়ন্ত্রিত হয়। অন্যদিকে, বাংলাদেশের বহুদলীয় ব্যবস্থায় গণমাধ্যম ও রাজনৈতিক দলের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। চীনের একদলীয় ব্যবস্থায় ক্ষমতা একদলের হাতে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রিত থাকে। কিন্তু বাংলাদেশে বহুদলের উপস্থিতির কারণে ক্ষমতা বিভিন্ন রাজনৈতিক দল এবং অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে ভারসাম্য অবস্থায় থাকে। চীনের দলব্যবস্থায় বিরোধী দলের কার্যত কোনো ভূমিকা নেই। তবে বাংলাদেশে বিরোধী দল সংসদে ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। চীনে একদলীয় ব্যবস্থার কারণে সেখানে একধরনের স্থিতিশীলতা লক্ষ করা যায়। অন্যদিকে বাংলাদেশে বহুদলীয় ব্যবস্থা হওয়ার কারণে মাঝে মাঝে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয়।সুতরাং উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকে বর্ণিত মি. লিউ-এর দেশ চীনের একদলীয় ব্যবস্থা ও বাংলাদেশের বহুদলীয় ব্যবস্থার মধ্যে বিস্তর পার্থক্য বিদ্যমান।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।