তুমি কি মনে কর, মি. ইকবালের সংগঠন ও সুমনের সংগঠনের মধ্যে পার্থক্য আছে? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে জনাব কামাল ও জনাব আরিফ সংগঠনের দ্বারা রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠী এ দুই সংগঠনকে বোঝানো হয়েছে। নিচে এ দুটি সংগঠনের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করা হলো-১. রাজনৈতিক দলগুলো রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য সাধারণ নীতিমালা প্রণয়ন ও কার্যকরী করে সরকারি ক্ষমতা অর্জনের জন্য তৎপর থাকে। অপরদিকে, চাপসৃষ্টিকারী সংগঠন হচ্ছে এমন এক গোষ্ঠী যার সদস্যগণ সমজাতীয় মনোভাব এবং স্বার্থের দ্বারা আবদ্ধ।২. রাজনৈতিক দলের সামনে বৃহৎ জাতীয় কল্যাণের লক্ষ্য থাকে যা চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে থাকে না।৩. সাংগঠনিক দিক থেকে রাজনৈতিক দল অনেক শক্তিশালী কিন্তু সাংগঠনিকভাবে চাপসৃষ্টিকারী সংগঠন অনেক দুর্বল।৪. রাজনৈতিক দলের মূল লক্ষ্য হলো রাষ্ট্রীয় ক্ষমতা দখল কিন্তু চাপসৃষ্টিকারী সংগঠনের লক্ষ্য হলো সরকারি সিদ্ধান্তকে নিজেদের অনুকূলে প্রভাবিত করা।৫. রাজনৈতিক দলের কাজকর্ম প্রকাশ্য ও প্রত্যক্ষ। কিন্তু চাপসৃষ্টিকারী সংগঠনের কাজকর্ম সবসময় প্রকাশ্য থাকে না।৬. রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে কিন্তু চাপসৃষ্টিকারী সংগঠন নির্বাচনে অংশগ্রহণ করে না।৭. রাজনৈতিক দলে নেতৃত্বের স্তরভেদ দেখা যায় কিন্তু চাপসৃষ্টিকারী সংগঠনে নেতৃত্বের স্তরভেদ দেখা যায় না।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, মি. ইকবালের সংগঠন ও সুমনের সংগঠনের মধ্যে পার্থক্য আ…
উদ্দীপক
নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর