শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত সংগঠনটির কার্যাবলি আলোচনা কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত সংগঠনটি হলো রাজনৈতিক দল। রাজনৈতিক দলের প্রধান লক্ষ্যই হলো রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হওয়া। এজন্য রাজনৈতিক দল নানাবিধ কার্যক্রম পরিচালনা করে থাকে।রাজনৈতিক দল বলতে এমন এক সুসংগঠিত ও সংঘবদ্ধ জনসমষ্টিকে বোঝায়, যারা একটি নির্দিষ্ট নীতির ভিত্তিতে একত্রিত হয়ে রাষ্ট্রের বিভিন্ন সমস্যা সম্পর্কে একমত পোষণ করে, নিয়মতান্ত্রিক পন্থায় ক্ষমতা দখলে আগ্রহী এবং রাজনৈতিক একক হিসেবে কাজ করে।রাজনৈতিক দল জনগণের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটিয়ে নেতৃত্ব দেওয়ার মানসিকতা তৈরি করে দেয়। স্থানীয় পর্যায় থেকে ক্রমে জাতীয় পর্যায়ে নেতৃত্বদানের ক্ষমতা রাজনৈতিক দলই ব্যক্তির মধ্যে জাগ্রত হওয়ার সুযোগ করে দেয়। রাজনৈতিক দলের অন্যতম কাজ হচ্ছে আদর্শ ও কর্মসূচির পক্ষে জনমত গঠন করা। বিভিন্ন সভা, মিছিল, মিটিং ও গণযোগাযোগের মাধ্যমে রাজনৈতিক দল এ কাজটি করে থাকে। সরকারের কোনো ভুল সিদ্ধান্তের গঠনমূলক সমালোচনায় বিরোধী দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। এছাড়া রাজনৈতিক দল বিভিন্ন ধর্ম, শ্রেণি, পেশা ও বর্ণের মানুষকে একত্র করে সামাজিক ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।উদ্দীপকে এমন এক সংগঠন তৈরির কথা বলা হয়েছে যেটি কিছু জাতীয় সমস্যা সমাধানের লক্ষ্যে কিছু নীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ এবং সংগঠনটি নির্বাচনে অংশগ্রহণ করে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। সংগঠনের এরূপ বৈশিষ্ট্য মূলত একটি রাজনৈতিক দলকেই ইঙ্গিত করে। কেননা একমাত্র রাজনৈতিক দলই জাতীয় সমস্যা সমাধানের জন্য কিছু নির্দিষ্ট নীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয় এবং এর মূল লক্ষ্যই থাকে জনসমর্থন নিয়ে ক্ষমতায় যাওয়া।সুতরাং বলা যায়, উদ্দীপকের সংগঠনটি রাজনৈতিক দলকেই নির্দেশ করে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত সংগঠনটির কার্যাবলি আলোচনা কর।

উদ্দীপক

'ক' রাষ্ট্রের জনগণ কিছু জাতীয় সমস্যা সমাধানের লক্ষ্যে কিছু নীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয় এবং একটি সংগঠন গড়ে তোলে। সংগঠনটির নেতা নির্বাচিত হন একজন সাবেক কলেজ শিক্ষক। তার উদারতা, সহিষ্ণুতা ও বলিষ্ঠ নেতৃত্বে অল্প সময়ে সংগঠনটি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠে। সংগঠনটি নির্বাচনে অংশগ্রহণ করে এবং সংখ্যাগরিষ্ঠতা পায়।

চট্টগ্রাম কলেজ · 2025

উত্তর

নেতৃত্ব হলো একটি উন্নত গুণ যার মাধ্যমে নেতা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য অন্যান্য ব্যক্তিকে পরিচালিত প্রভাবিত ও নিয়ন্ত্রণ করেন এবং সমাজের ইন্সিত লক্ষ্য অর্জনের জন্য অন্যদের উদ্দীপ্ত করে।

উত্তর

চাপসৃষ্টিকারী গোষ্ঠী হলো এমন একটি গোষ্ঠী যার সদস্যরা নির্দিষ্ট শ্রেণির দাবি ব্যক্ত করে এবং তা পূরণ করার চেষ্টা করে। এ গোষ্ঠী সমাজ ও রাষ্ট্রের সঠিক স্বার্থের কথা বিবেচনায় না এনে কেবল নির্দিষ্ট শ্রেণির দাবি ব্যক্ত করে এবং তা পূরণের জন্য চাপ সৃষ্টি করে। চাপ সৃষ্টির মাধ্যমে দাবি আদায়ের চেষ্টা করে বলে এ গোষ্ঠীকে চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলা হয়। শিক্ষক সমিতি, বণিক সংঘ, শ্রমিক ইউনিয়ন, ব্যাংক কর্মচারী ফেডারেশন চাপসৃষ্টিকারী গোষ্ঠীর প্রকৃষ্ট উদাহরণ।

উত্তর

উদ্দীপকে বর্ণিত সংগঠনটি হলো রাজনৈতিক দল। রাজনৈতিক দলের প্রধান লক্ষ্যই হলো রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হওয়া। এজন্য রাজনৈতিক দল নানাবিধ কার্যক্রম পরিচালনা করে থাকে।রাজনৈতিক দল বলতে এমন এক সুসংগঠিত ও সংঘবদ্ধ জনসমষ্টিকে বোঝায়, যারা একটি নির্দিষ্ট নীতির ভিত্তিতে একত্রিত হয়ে রাষ্ট্রের বিভিন্ন সমস্যা সম্পর্কে একমত পোষণ করে, নিয়মতান্ত্রিক পন্থায় ক্ষমতা দখলে আগ্রহী এবং রাজনৈতিক একক হিসেবে কাজ করে।রাজনৈতিক দল জনগণের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটিয়ে নেতৃত্ব দেওয়ার মানসিকতা তৈরি করে দেয়। স্থানীয় পর্যায় থেকে ক্রমে জাতীয় পর্যায়ে নেতৃত্বদানের ক্ষমতা রাজনৈতিক দলই ব্যক্তির মধ্যে জাগ্রত হওয়ার সুযোগ করে দেয়। রাজনৈতিক দলের অন্যতম কাজ হচ্ছে আদর্শ ও কর্মসূচির পক্ষে জনমত গঠন করা। বিভিন্ন সভা, মিছিল, মিটিং ও গণযোগাযোগের মাধ্যমে রাজনৈতিক দল এ কাজটি করে থাকে। সরকারের কোনো ভুল সিদ্ধান্তের গঠনমূলক সমালোচনায় বিরোধী দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। এছাড়া রাজনৈতিক দল বিভিন্ন ধর্ম, শ্রেণি, পেশা ও বর্ণের মানুষকে একত্র করে সামাজিক ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।উদ্দীপকে এমন এক সংগঠন তৈরির কথা বলা হয়েছে যেটি কিছু জাতীয় সমস্যা সমাধানের লক্ষ্যে কিছু নীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ এবং সংগঠনটি নির্বাচনে অংশগ্রহণ করে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। সংগঠনের এরূপ বৈশিষ্ট্য মূলত একটি রাজনৈতিক দলকেই ইঙ্গিত করে। কেননা একমাত্র রাজনৈতিক দলই জাতীয় সমস্যা সমাধানের জন্য কিছু নির্দিষ্ট নীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয় এবং এর মূল লক্ষ্যই থাকে জনসমর্থন নিয়ে ক্ষমতায় যাওয়া।সুতরাং বলা যায়, উদ্দীপকের সংগঠনটি রাজনৈতিক দলকেই নির্দেশ করে।

উত্তর

"সংগঠনটির নেতার মধ্যে নেতৃত্বের গুণাবলির সন্নিবেশ ঘটেছে"- উক্তিটি যথার্থ বলে আমি মনে করি।'নেতৃত্ব' মূলত একটি সামাজিক গুণ যার অর্থ হলো নেতার গুণাবলি বা যোগ্যতা। সমাজ ও রাষ্ট্রকে অভীষ্ট লক্ষ্য অর্জনে পরিচালিত করাই নেতৃত্বের মূল লক্ষ্য। নেতার ব্যক্তিত্ব ও গুণাবলির ওপর তার নেতৃত্ব নির্ভর করে। তাই একজন নেতার আবশ্যকীয় কিছু গুণাবলি থাকা প্রয়োজন। নেতাকে ব্যক্তিত্বের গুণে একক ও অনন্য ভাবমূর্তির অধিকারী হতে হয়। চরিত্রের মাধুর্য, নমনীয়তা, তেজস্বিতা প্রভৃতি গুণ নেতাকে ব্যক্তিত্বের অধিকারী করে তোলে। বুদ্ধিমত্তা নেতৃত্বের আবশ্যকীয় গুণ। নির্বোধ বা বুদ্ধিহীন মানুষ কখনো নেতা হতে পারে না।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।