রায়হানের মধ্যে যে গুণাবলির বিকাশ ঘটেছে সেটা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আলোকে রায়হানের নির্বাচিত হওয়ার কারণ হলো তার নেতৃত্বের গুণাবলি।একজন নেতাকে সঠিক ও কার্যকর নেতৃত্বদানের জন্য কতকগুলো গুণের অধিকারী হতে হয়। এ গুণাবলি না থাকলে নেতৃত্ব কার্যকর হয় না। এসব গুণাবলি দ্বারাই একজন ব্যক্তি অন্যদেরকে আকৃষ্ট করতে পারেন। উদ্দীপকে দেখা যায়, শ্রেণিকক্ষে শিক্ষক একটি কৃত্রিম নির্বাচন অনুষ্ঠান পরিচালনা করলে সেলিম শ্রেণির নেতা হিসেবে নির্বাচিত হয়। ছাত্রদের কাছে জিজ্ঞাসা করে শ্রেণিশিক্ষক জানতে পারলেন যে, সেলিমের আকর্ষণীয় গুণাবলি ও দক্ষতাই তাদেরকে আকৃষ্ট করেছে। একজন নেতাকে বেশকিছু অনন্য গুণাবলির অধিকার হতে হয়। তাকে হতে হয় গাম্ভীর্যপূর্ণ ব্যক্তিত্বের অধিকারী। নেতার বিশেষ দক্ষতা থাকতে হয়। তার জ্ঞান ও বুদ্ধিমত্তা থাকা আবশ্যক। গভীর জ্ঞান ও অভিজ্ঞতার অধিকারী ব্যক্তিই নেতা হওয়ার উপযোগী। নেতাকে সাহসী, আত্মবিশ্বাসী ও দৃঢ় মনোবলের অধিকারী হতে হয়। উত্তম স্বাস্থ্য, উদার মনমানসিকতা, ধৈর্যশীলতা ইত্যাদি গুণের অধিকারীও হতে হবে একজন নেতাকে। নেতার দূরদৃষ্টিসম্পন্ন হওয়া জরুরি। কেননা এ ধরনের নেতাই পারেন রাষ্ট্রকে নির্দিষ্ট লক্ষ্যে নিয়ে যেতে।তার চরিত্রে কোমলতা ও কঠোরতার সংমিশ্রণ থাকাও জরুরি। তিনি একদিকে হবেন বাগ্মী এবং অন্যদিকে হবেন ধৈর্যশীল শ্রোতা। তাকে হতে হবে নিরপেক্ষ ও ন্যায়নীতিপরায়ণ। একজন নেতাকে সৎ, বিশ্বস্ত ও কাজের প্রতি আন্তরিক হতে হবে। উপরিউক্ত গুণাবলির অধিকারী হলেই একজন ব্যক্তি প্রকৃত নেতা হয়ে উঠতে পারেন এবং অন্যদেরকে আকৃষ্ট করতে পারেন।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
রায়হানের মধ্যে যে গুণাবলির বিকাশ ঘটেছে সেটা ব্যাখ্যা কর।
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর