রাষ্ট্রপতি শাসিত সরকারের তুলনায় এটি অধিক জনপ্রিয় কেন? মতামত দাও।
উত্তর: উদ্দীপকের '?' চিহ্নিত বিষয়টি হলো সংসদীয় সরকারব্যবস্থা। রাষ্ট্রপতি শাসিত সরকারের তুলনায় এটি অধিক জনপ্রিয় বলে আমি মনে করি। গণতান্ত্রিক শাসনব্যবস্থা গুরুত্বপূর্ণ দুটি ধরন হলো সংসদীয় সরকারব্যবস্থা ও রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা। এ দুটি শাসনব্যবস্থাকে একে অপরের বিপরীত রূপ বলে মনে করা হয়। এ দুটি সরকারব্যবস্থার মধ্যে গুণের পাশাপাশি দোষত্রুটি। বিদ্যমান। তবে উভয়ের মধ্যে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থা অধিক জনপ্রিয়। কারণ, সংসদীয় পদ্ধতির সরকারে মন্ত্রিপরিষদ তার যাবতীয় কাজকর্মের জন্য আইনসভার নিকট দায়বদ্ধ থাকে বলে মন্ত্রিপরিষদের স্বেচ্ছাচারী হয়ে ওঠার কোনো সুযোগ থাকে না। এ সরকারব্যবস্থার অন্যতম প্রধান গুণ হলো এর নমনীয়তা। এখানে পরিবর্তিত পরিস্থিতির সাথে সংগতি রেখে প্রশাসন বা সরকারের প্রয়োজনমাফিক রদবদলের ব্যবস্থা রয়েছে। আইনসভার মাধ্যমে প্রশাসনিক সিদ্ধান্ত গৃহীত হয় বলে স্বচ্ছতা বজায় থাকে। মন্ত্রিপরিষদ শাসিত সরকার অধিকতর জন কল্যাণমুখী ও জনপ্রিয় শাসনব্যবস্থা। অপরদিকে, রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় শাসন বিভাগ ও আইন বিভাগ পরস্পর স্বাধীনভাবে কাজ করায় উভয়ের মধ্যে সুষ্ঠু সহযোগিতা গড়ে ওঠে না। সকল ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকায় তা নিয়ন্ত্রণ করার শক্তি আইনসভার থাকে না। রাষ্ট্রপতি তার কার্যকালে অনিয়ন্ত্রিত ও একচ্ছত্র ক্ষমতা প্রয়োগের সুযোগ পান, যা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। রাষ্ট্রপতি জনপ্রতিনিধিদের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকেন না বলে স্বচ্ছতাও থাকে না। এসব কারণে বলা যায়, রাষ্ট্রপতি শাসিত সরকারের চেয়ে সংসদীয় সরকার অধিক জনপ্রিয়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
রাষ্ট্রপতি শাসিত সরকারের তুলনায় এটি অধিক জনপ্রিয় কেন? মতামত দাও।
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর