শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের ইমরান সাহেব কোন ধরনের প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে ইমরান সাহেব যে প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছেন তা হলো রাজনৈতিক দল। রাজনৈতিক দল হচ্ছে একটি দেশের জনগোষ্ঠীর সেই অংশ যারা একটি আদর্শ বা কিছু নীতি বা কর্মসূচির ভিত্তিতে সংগঠিত হয়। রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য হচ্ছে ক্ষমতায় গিয়ে দলের আদর্শ ও নীতি অনুযায়ী দেশ পরিচালনা করা এবং নির্বাচনি কর্মসূচি বাস্তবায়ন করা। রাজনৈতিক দল সকল ধর্ম-বর্ণ-নারী-পুরুষ, শ্রেণি, পেশা নির্বিশেষে সকলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে। গণতান্ত্রিক ব্যবস্থার একটি অন্যতম বৈশিষ্ট্য হলো আদর্শ কর্মসূচিভিত্তিক রাজনৈতিক দল। আর এ কারণে রাজনৈতিক দলের ওপর গণতান্ত্রিক সরকারের সফলতা নির্ভর করে। বর্তমানে প্রতিনিধিত্বমূলক সরকারের অর্থ দলীয় সরকার। কারণ জনপ্রতিনিধি দলের মাধ্যমে কাজ করে থাকে এবং নির্বাচনি প্রচার-প্রচারণা পরিচালনা করেন। উদ্দীপকে দেখা যায়, জনাব ইমরান সাহেব একটি গুরুত্বপূর্ণ নির্বাচনে অংশগ্রহণ করেছেন যে প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে দেশের জনগণের অধিকার রক্ষা করা এবং রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়ে দেশ পরিচালনা করা। এ লক্ষ্যে তিনি তার প্রতিষ্ঠানের মনোনীত সদস্য হিসেবে নিজ এলাকার নির্বাচনে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। যা রাজনৈতিক দলকেই নির্দেশ করছে। সুতরাং বলা যায়, ইমরান সাহেব রাজনৈতিক দল নামক প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছেন।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের ইমরান সাহেব কোন ধরনের প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন? ব্য…

উদ্দীপক

ইমরান সাহেব একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেন। সে প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের অধিকার রক্ষা করা ও রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে দেশ পরিচালনা করা।

ভোলা সরকারি কলেজ · 2025

উত্তর

নির্বাচন হচ্ছে প্রতিনিধি বাছাইয়ের একটি প্রক্রিয়া।

উত্তর

মৌলিক অধিকার বলতে রাষ্ট্রপ্রদত্ত সেসব সুযোগ-সুবিধাকে বোঝায়, যা নাগরিকদের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের জন্য একান্ত অপরিহার্য। মানুষের সুস্থ, সুন্দর ও স্বাভাবিক জীবনযাপন এবং ব্যক্তিত্ব ও মেধা বিকাশের জন্য যে সকল অধিকার রাষ্ট্র কর্তৃক বলবৎ করা হয়, সেগুলোই মৌলিক অধিকার বলে স্বীকৃত। সংবিধানের ২৭ থেকে ৪৪ নম্বর অনুচ্ছেদ পর্যন্ত মোট ১৮টি মৌলিক অধিকার সন্নিবেশ করা হয়েছে। যেমন- জীবনধারণের অধিকার, স্বাধীনভাবে চলাফেরা ও বাক্ স্বাধীনতা, চিন্তা ও বিবেকের স্বাধীনতা, ধর্মচর্চার অধিকার, সম্পত্তি লাভ ও ভোগের অধিকার প্রভৃতি।

উত্তর

উদ্দীপকে ইমরান সাহেব যে প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছেন তা হলো রাজনৈতিক দল। রাজনৈতিক দল হচ্ছে একটি দেশের জনগোষ্ঠীর সেই অংশ যারা একটি আদর্শ বা কিছু নীতি বা কর্মসূচির ভিত্তিতে সংগঠিত হয়। রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য হচ্ছে ক্ষমতায় গিয়ে দলের আদর্শ ও নীতি অনুযায়ী দেশ পরিচালনা করা এবং নির্বাচনি কর্মসূচি বাস্তবায়ন করা। রাজনৈতিক দল সকল ধর্ম-বর্ণ-নারী-পুরুষ, শ্রেণি, পেশা নির্বিশেষে সকলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে। গণতান্ত্রিক ব্যবস্থার একটি অন্যতম বৈশিষ্ট্য হলো আদর্শ কর্মসূচিভিত্তিক রাজনৈতিক দল। আর এ কারণে রাজনৈতিক দলের ওপর গণতান্ত্রিক সরকারের সফলতা নির্ভর করে। বর্তমানে প্রতিনিধিত্বমূলক সরকারের অর্থ দলীয় সরকার। কারণ জনপ্রতিনিধি দলের মাধ্যমে কাজ করে থাকে এবং নির্বাচনি প্রচার-প্রচারণা পরিচালনা করেন। উদ্দীপকে দেখা যায়, জনাব ইমরান সাহেব একটি গুরুত্বপূর্ণ নির্বাচনে অংশগ্রহণ করেছেন যে প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে দেশের জনগণের অধিকার রক্ষা করা এবং রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়ে দেশ পরিচালনা করা। এ লক্ষ্যে তিনি তার প্রতিষ্ঠানের মনোনীত সদস্য হিসেবে নিজ এলাকার নির্বাচনে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। যা রাজনৈতিক দলকেই নির্দেশ করছে। সুতরাং বলা যায়, ইমরান সাহেব রাজনৈতিক দল নামক প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছেন।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত এ ধরনের প্রতিষ্ঠান অর্থাৎ রাজনৈতিক দল জনমত গঠনে অপরিহার্য। উদ্দীপকে ইমরান সাহেব যে প্রতিষ্ঠান থেকে মনোনীত হয়েছেন সেটি হচ্ছে একটি রাজনৈতিক দল। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাজনৈতিক দল অপরিহার্য। আধুনিক গণতান্ত্রিক শাসনব্যবস্থা মূলত রাজনৈতিক দলের শাসন। জনগণের ভোটের মাধ্যমে গঠিত সরকার হলো গণতান্ত্রিক সরকার। আর জনমত গঠনে রাজনৈতিক দলের বিকল্প নেই। দলের নীতি ও কর্মসূচি প্রণীত হবার পর তা জনগণের নিকট তুলে ধরা এবং জনসমর্থন লাভের জন্য রাজনৈতিক দল ব্যাপকভাবে কাজ শুরু করে। দলীয় নীতি এবং কর্মসূচির শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য অন্য দলসমূহের কর্মসূচি ও নীতির সাথে তুলনামূলক আলোচনা হয় বিভিন্ন সভা-সমিতি ও অধিবেশনে। সংবাদপত্রের মাধ্যমেও এসব প্রচার করা হয়। রাষ্ট্রীয় সমস্যাগুলোর যে সকল সমাধান দল চিন্তা করে রেখেছে তাও জনসমুক্ষে তুলে ধরা হয়। ফলে জনমত সংগঠিত হয়, প্রকাশিত হয় এবং প্রচারিত হয়। তাছাড়া জনসাধারণকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করতে আইন পরিষদে বিরোধীদল সরকারের প্রত্যক্ষ সমালোচনা করে থাকে। সুতরাং বলা যায়, বিভিন্ন রাজনৈতিক দল জনমত গঠন, প্রকাশ ও প্রচারে সচেষ্ট থাকে। রাজনৈতিক দল জনমত গঠনের শ্রেষ্ঠতম বাহন ও মাধ্যম। মূলত এসব কারণেই রাজনৈতিক প্রতিষ্ঠানকে জনমত গঠনে অপরিহার্য বলা হয়েছে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।