উদ্দীপকে উল্লিখিত এই ধরনের প্রতিষ্ঠান জনমত গঠনে অপরিহার্য- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত এ ধরনের প্রতিষ্ঠান অর্থাৎ রাজনৈতিক দল জনমত গঠনে অপরিহার্য। উদ্দীপকে ইমরান সাহেব যে প্রতিষ্ঠান থেকে মনোনীত হয়েছেন সেটি হচ্ছে একটি রাজনৈতিক দল। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাজনৈতিক দল অপরিহার্য। আধুনিক গণতান্ত্রিক শাসনব্যবস্থা মূলত রাজনৈতিক দলের শাসন। জনগণের ভোটের মাধ্যমে গঠিত সরকার হলো গণতান্ত্রিক সরকার। আর জনমত গঠনে রাজনৈতিক দলের বিকল্প নেই। দলের নীতি ও কর্মসূচি প্রণীত হবার পর তা জনগণের নিকট তুলে ধরা এবং জনসমর্থন লাভের জন্য রাজনৈতিক দল ব্যাপকভাবে কাজ শুরু করে। দলীয় নীতি এবং কর্মসূচির শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য অন্য দলসমূহের কর্মসূচি ও নীতির সাথে তুলনামূলক আলোচনা হয় বিভিন্ন সভা-সমিতি ও অধিবেশনে। সংবাদপত্রের মাধ্যমেও এসব প্রচার করা হয়। রাষ্ট্রীয় সমস্যাগুলোর যে সকল সমাধান দল চিন্তা করে রেখেছে তাও জনসমুক্ষে তুলে ধরা হয়। ফলে জনমত সংগঠিত হয়, প্রকাশিত হয় এবং প্রচারিত হয়। তাছাড়া জনসাধারণকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করতে আইন পরিষদে বিরোধীদল সরকারের প্রত্যক্ষ সমালোচনা করে থাকে। সুতরাং বলা যায়, বিভিন্ন রাজনৈতিক দল জনমত গঠন, প্রকাশ ও প্রচারে সচেষ্ট থাকে। রাজনৈতিক দল জনমত গঠনের শ্রেষ্ঠতম বাহন ও মাধ্যম। মূলত এসব কারণেই রাজনৈতিক প্রতিষ্ঠানকে জনমত গঠনে অপরিহার্য বলা হয়েছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত এই ধরনের প্রতিষ্ঠান জনমত গঠনে অপরিহার্য- বিশ্লেষণ…
উদ্দীপক
ভোলা সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর