শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে তছলিমের কর্মকাণ্ড কোন ধরনের নেতৃত্বের ইঙ্গিত বহন করে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে তছলিমের কর্মকাণ্ড সম্মোহনী নেতৃত্বের ইঙ্গিত বহন করে। কোনো নেতা নেতৃত্ব ও কাজের মাধ্যমে জনগণকে ব্যাপকভাবে মুগ্ধ, অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করতে সক্ষম হলে তার নেতৃত্বকে 'সম্মোহনী বা জাদুকরী নেতৃত্ব (Charismatic Leadership) বলা হয়। সম্মোহন শব্দটির অর্থ হচ্ছে আকৃষ্ট বা নিয়ন্ত্রণ করার বিশেষ গুণ। আর এ ধরনের বিশেষ গুণসম্পন্ন নেতা জনগণকে মুগ্ধ করতে পারেন। জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্সওয়েবার (Max Weber) সর্বপ্রথম এ নেতৃত্বের ধারণা প্রদান করেন। অবিভক্ত ভারতবর্ষের মহাত্মা গান্ধী, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী প্রমুখ নেতার মধ্যে সম্মোহনী নেতৃত্বের গুণ ছিল। উদ্দীপকে দেখা যাচ্ছে, জনাব তছলিম একজন স্থানীয় নেতা। তার জাদুকরী বক্তব্যে সাধারণ মানুষ অনুপ্রাণিত হয় এবং নতুন নতুন স্বপ্ন দেখে। এমনকি তার ডাকে সকলে উন্নয়ন কাজে ঝাঁপিয়ে পড়ে। জনাব তছলিমের এসব গুণ সম্মোহনী নেতৃত্বের গুণাবলির অনুরূপ। তাই বলা যায়, জনাব তছলিমের কর্মকাণ্ড সম্মোহনী নেতৃত্বের নির্দেশক।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে তছলিমের কর্মকাণ্ড কোন ধরনের নেতৃত্বের ইঙ্গিত বহন করে? ব্যা…

উদ্দীপক

জনাব তছলিম একজন স্থানীয় নেতা। তিনি অতি সাধারণ পরিবারে বেড়ে উঠেছেন। তার জাদুকরী বক্তব্যে সাধারণ মানুষ অনুপ্রাণিত হয় এবং নতুন নতুন স্বপ্ন দেখে। এমনকি তার ডাকে সকলে উন্নয়ন কাজে ঝাঁপিয়ে পড়ে। তিনি আজ মানুষের অকৃত্রিম বন্ধু। প্রতিটি কাজে তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখেন।

সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

রাজনৈতিক দল (Political Party) হলো বিশেষ নীতি বা আদর্শের সমর্থনে সংগঠিত সংঘবিশেষ, যা সাংবিধানিক উপায়ে সরকার গঠন পরিচালনার চেষ্টা করে।

উত্তর

চাপসৃষ্টিকারী গোষ্ঠী (Pressure Group) হচ্ছে কোনো সংগঠিত সামাজিক গোষ্ঠী যারা নিজেদের স্বার্থরক্ষা নিশ্চিত করতে রাজনৈতিক কর্তৃপক্ষের আচরণকে প্রভাবিত করার চেষ্টা করে। চাপসৃষ্টিকারী গোষ্ঠী কোনো রাজনৈতিক দল নয়। এদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকে না। এরা সরকারি নীতিকে প্রভাবিত করে। নিজেদের স্বার্থকে যথাযথভাবে আদায় করতে সর্বদা সচেষ্ট থাকে। এরা সাধারণত নির্দিষ্ট শ্রেণি বা গোষ্ঠীর পক্ষে সরকারের নীতিকে দৃশ্যমান ও অদৃশ্যমানভাবে প্রভাবিত করার চেষ্টা করে। শিক্ষক সমিতি, বণিকসংঘ, শ্রমিক ইউনিয়ন, সুশীল সমাজ প্রভৃতি চাপসৃষ্টিকারী গোষ্ঠীর উদাহরণ।

উত্তর

উদ্দীপকে তছলিমের কর্মকাণ্ড সম্মোহনী নেতৃত্বের ইঙ্গিত বহন করে। কোনো নেতা নেতৃত্ব ও কাজের মাধ্যমে জনগণকে ব্যাপকভাবে মুগ্ধ, অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করতে সক্ষম হলে তার নেতৃত্বকে 'সম্মোহনী বা জাদুকরী নেতৃত্ব (Charismatic Leadership) বলা হয়। সম্মোহন শব্দটির অর্থ হচ্ছে আকৃষ্ট বা নিয়ন্ত্রণ করার বিশেষ গুণ। আর এ ধরনের বিশেষ গুণসম্পন্ন নেতা জনগণকে মুগ্ধ করতে পারেন। জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্সওয়েবার (Max Weber) সর্বপ্রথম এ নেতৃত্বের ধারণা প্রদান করেন। অবিভক্ত ভারতবর্ষের মহাত্মা গান্ধী, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী প্রমুখ নেতার মধ্যে সম্মোহনী নেতৃত্বের গুণ ছিল। উদ্দীপকে দেখা যাচ্ছে, জনাব তছলিম একজন স্থানীয় নেতা। তার জাদুকরী বক্তব্যে সাধারণ মানুষ অনুপ্রাণিত হয় এবং নতুন নতুন স্বপ্ন দেখে। এমনকি তার ডাকে সকলে উন্নয়ন কাজে ঝাঁপিয়ে পড়ে। জনাব তছলিমের এসব গুণ সম্মোহনী নেতৃত্বের গুণাবলির অনুরূপ। তাই বলা যায়, জনাব তছলিমের কর্মকাণ্ড সম্মোহনী নেতৃত্বের নির্দেশক।

উত্তর

উদ্দীপকে সম্মোহনী নেতৃত্বের প্রতি ইঙ্গিত করা হয়েছে। সুশাসনে সম্মোহনী নেতৃত্বের ভূমিকা ব্যাপক । সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজন গণতন্ত্রের অগ্রযাত্রা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক ঐক্য, নাগরিক সুখ ও সমৃদ্ধি। সম্মোহনী নেতৃত্ব এজন্য প্রয়োজনীয় আইনগত কাঠামো তৈরি করে। ইতিবাচক, দূরদৃষ্টিসম্পন্ন ও জনসেবক সম্মোহনী নেতৃত্বই জনগণের কল্যাণ নিশ্চিত করে সুশাসন প্রতিষ্ঠা করে। সম্মোহনী নেতৃত্ব সুশাসন নিশ্চিত করার জন্য শাসনের সব ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখেন। তথ্য অবাধ ও সবার জন্য উন্মুক্তকরণ, গণশুনানি, আর্থিক বিবৃতি প্রকাশ, তথ্যে প্রবেশগম্যতার স্বাধীনতা, স্বচ্ছতা নিশ্চিত করে থাকেন। সুশাসনের প্রতি অঙ্গীকারাবদ্ধ নেতৃত্ব স্বচ্ছতা এবং সরকারি কর্মকাণ্ডে নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করে গণতন্ত্রের গভীরতা বৃদ্ধি করে থাকেন। জনগণের নিকট দায়বদ্ধতা ও জবাবদিহিতা সুশাসনের বৈশিষ্ট্য। উদ্দীপকে বর্ণিত সম্মোহনী নেতৃত্ব তছিরনের ক্ষেত্রেও স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়টি লক্ষ করা যায়। সম্মোহনী নেতৃত্ব রাষ্ট্রের চূড়ান্ত ও সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণের নিকট দায়িত্বশীল হয়ে থাকে। সুশাসন নিশ্চিত করতে সম্মোহনী নেতৃত্ব তার কাজ, সিদ্ধান্ত ও নীতির জন্য দায়িত্বশীল থাকে। বাকস্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, নারীর অধিকার, শিশু অধিকার, সংখ্যালঘুদের রক্ষার জন্য সম্মোহনী নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সম্মোহনী নেতৃত্ব খাদ্য, বস্ত্র, চিকিৎসা, নিরাপদ পানি, সামাজিক নিরাপত্তা ও শিক্ষার অধিকার নিশ্চিত করে সুশাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। উপরের আলোচনার ভিত্তিতে বলা যায়, সুশাসন প্রতিষ্ঠায় সম্মোহনী নেতৃত্ব তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।