বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে এ মুহূর্তে যে পারস্পরিক দ্বন্দ্ব ও অবিশ্বাস তার সাথে জলি ও জেনির মধ্যকার দ্বন্দ্বের স্বরূপ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জলি ও জেনি দুই বোনের ভিন্ন রাজনৈতিক বিশ্বাস ও তাদের দ্বন্দ্ব বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর পারস্পারিক দ্বন্দ্ব ও অবিশ্বাসের সাথে সাদৃশ্যপূর্ণ। বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মতাদর্শ ও তাদের মধ্যে পারস্পরিক অবিশ্বাস ও দ্বন্দ্বের সম্পর্ক বিদ্যমান। জলি ও জেনি যেমনভাবে ভিন্ন মতাদর্শে বিশ্বাসী হবার কারণে ঝগড়া ও ঘৃণা-বিদ্বেষের সম্পর্কে লিপ্ত ঠিক তেমনিভাবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোও মতাদর্শগত ভিন্নতার নামে হিংসা-বিদ্বেষের চর্চা করে যা তাদের কর্মকান্ডে সুস্পষ্টভাবে প্রতিভাত হয়ে ওঠে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক অবিশ্বাস এতটাই প্রকট যে, তারা একে অপরের কোনো ভালো কাজকেও সহজে মেনে নিতে চায় না। তারা সবসময় একে অপরের সমালোচনা ও দোষারোপ করে। এই পরিস্থিতি অনেকটা জলি ও জেনির মতো, যারা নিজেদের রাজনৈতিক বিশ্বাসের ভিন্নতার কারণে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল নয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে এই দ্বন্দ্ব ও অবিশ্বাসের কারণে দেশের রাজনৈতিক সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশের পরিবর্তে প্রায়ই দেখা যায় সহিংসতা ও হানাহানি। জলি ও জেনি যেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর পরস্পরকে অবিশ্বাস ও দ্বন্দ্বের প্রতিচ্ছবি।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে এ মুহূর্তে যে পারস্পরিক দ্…
উদ্দীপক
মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর