উদ্দীপকে উল্লিখিত 'ক' নামক সংগঠনটি কোন ধরনের সংগঠন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'ক' নামক সংগঠনটি হলো রাজনৈতিক দল।রাজনৈতিক দল বলতে এমন এক সুসংগঠিত ও সংঘবদ্ধ জনসমস্টিকে বোঝায়, যারা একটি নির্দিষ্ট নীতির ভিত্তিতে একত্রিত হয়, রাষ্ট্রের বিভিন্ন সমস্যা সম্পর্কে একমত পোষণ করে, নিয়মতান্ত্রিক পন্থায় ক্ষমতা দখলে আগ্রহী এবং রাজনৈতিক একক হিসেবে কাজ করে। রাজনৈতিক দলের মূল লক্ষ্য থাকে সরকারি ক্ষমতা অর্জন করে দলের লক্ষ্যগুলো জনগণের সমস্যার আলোকে বাস্তবায়ন করা।উদ্দীপকের 'ক' সংগঠনটি সম্পর্কে বলা হয়েছে, এটি স্বৈরাচার প্রতিরোধ করে, গণতন্ত্র সুদৃঢ়করণ, রাষ্ট্রীয় সমস্যা নির্ধারণ, নির্বাচনে প্রার্থী মনোনয়ন। এ সকল তথ্যগুলো স্পষ্টভাবে রাজনৈতিক দলকে উপস্থাপন করে। কারণ রাজনৈতিক দল জনগণকে একত্রিত করে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে রাষ্ট্রীয় সমস্যা সমাধান ও গণতন্ত্র সুদৃঢ়করণে ভূমিকা পালন করে। এছাড়া জনমতের দিকে লক্ষ রেখে রাজনৈতিক দল কর্মসূচি প্রণয়ন ও প্রচার, নির্বাচনে প্রার্থী মনোনয়ন এবং জয়লাভের চেষ্টা করে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'ক' নামক সংগঠনটি কোন ধরনের সংগঠন? ব্যাখ্যা কর।
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর