উদ্দীপকে কোন সংগঠন সম্পর্কে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে রাজনৈতিক দল সম্পর্কে ইঙ্গিত করা হয়েছে।রাজনৈতিক দল হচ্ছে একটি দেশের জনগণের সেই অংশ যারা একটি আদর্শ বা কিছু নীতি বা কর্মসূচির ভিত্তিতে সংগঠিত হয়। রাজনৈতিক দলের লক্ষ্য হলো জনমত সংগ্রহ করে নির্বাচনে অংশগ্রহণ করা, রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া এবং জনকল্যাণ সাধন করা। রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল সরকার গঠন করে এবং দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল আইনসভায় বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করে।উদ্দীপকে বলা হয়েছে, জাতীয় স্বার্থ সংরক্ষণকে অগ্রাধিকার দিয়ে ফাহিমের রাষ্ট্রে কিছুদিন আগে একটি সংগঠন গড়ে তোলা হয়েছে। অল্পদিনের মধ্যেই সংগঠনটি সারাদেশে মজবুত সাংগঠনিক কাঠামো গড়ে তুলতে সক্ষম হয়েছে। পরবর্তী নির্বাচনে অংশগ্রহণের জন্য সংগঠনটি ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। এরূপ বর্ণনার মাধ্যমে সহজেই বলা যায়, ফাহিমের রাষ্ট্রে রাজনৈতিক সংগঠন গড়ে তোলা হয়েছে। কারণ রাজনৈতিক দলের মূল লক্ষ্য হলো জনমত গঠনের মাধ্যমে নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্রের ক্ষমতায় যাওয়া এবং রাষ্ট্র পরিচালনা করা। আর সে লক্ষ্যেই প্রতিটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদের কর্মসূচি পালন করে থাকে।তাই বলা যায়, উদ্দীপকে ফাহিমের রাষ্ট্রে রাজনৈতিক দল সম্পর্কে ইঙ্গিত করা হয়েছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন সংগঠন সম্পর্কে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর