উদ্দীপকের জনাব ফয়সালের সংগঠনটি কীভাবে সুশীল সমাজের বক্তব্যকে বাস্তবায়ন করতে পারে বলে তুমি মনে কর?
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব ফয়সাল সাহেবের সংগঠনটি অর্থাৎ 'সংগঠনভিত্তিক চাপসৃষ্টিকারী গোষ্ঠীটি' বিভিন্নভাবে সুশীল সমাজের বক্তব্যকে বাস্তবায়ন করতে পারে বলে আমি মনে করি।সংগঠনভিত্তিক চাপসৃষ্টিকারী গোষ্ঠীগুলো সমাজের বিভিন্ন পেশাজীবী, নাগরিক ও অধিকারভিত্তিক সংগঠন নিয়ে গঠিত হয় এবং জনস্বার্থে নীতিনির্ধারকদের ওপর চাপ সৃষ্টি করে। তারা সুশীল সমাজের বক্তব্য প্রচার, জনমত গঠন ও সরকারের দৃষ্টি আকর্ষণের কাজ করে। চাপসৃষ্টিকারী গোষ্ঠী অনেক সময় বিদ্যমান নীতি সংস্কার অথবা বিকল্প নীতির প্রস্তাব করে। তারা সুশীল সমাজ ও সরকারের মধ্যে সংলাপের সুযোগ তৈরি করে, যা সমঝোতার ভিত্তি গড়ে তোলে। যার মাধ্যমে পরস্পরের অবস্থান বোঝা ও সমাধান খোঁজা সহজ হয়। সুশীল সমাজের মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার কিংবা দুর্নীতিবিরোধী বার্তা বাস্তবায়নের জন্য চাপসৃষ্টিকারী গোষ্ঠীগুলো কাজ করে। নাগরিক অধিকারভিত্তিক সংগঠনগুলো রাজনৈতিক স্বচ্ছতা ও মত প্রকাশের স্বাধীনতার জন্য কাজ করে। চাপসৃষ্টিকারী গোষ্ঠীগুলো বিভিন্ন গণমাধ্যম, সেমিনার, জনসভা, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সুশীল সমাজের বক্তব্য জনগণের সামনে তুলে ধরে এবং এ সম্পর্কে জনমত গঠন করে। সংগঠনভিত্তিক চাপসৃষ্টিকারী গোষ্ঠী সুশীল সমাজের দাবিকে সংগঠিতভাবে উপস্থাপন করে এবং তার বাস্তবায়নের জন্য রাষ্ট্রের ওপর প্রয়োজনীয় চাপ সৃষ্টি করে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের জনাব ফয়সালের সংগঠনটি কীভাবে সুশীল সমাজের বক্তব্যকে বাস্তব…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর