উদ্দীপকে বর্ণিত মি. 'খ'-এর সংগঠনটি সুশাসন প্রতিষ্ঠায় কী ভূমিকা পালন করে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত মি. 'খ'-এর সংগঠনটি হলো 'চাপসৃষ্টিকারী গোষ্ঠী'। চাপসৃষ্টিকারী গোষ্ঠী সুশাসন প্রতিষ্ঠার বহুমুখী ভূমিকা পালন করে।উদ্দীপকে 'মি. 'খ'-এর সংগঠনটি প্রত্যক্ষভাবে নির্বাচনে অংশগ্রহণ করে না। কিন্তু নিজেদের স্বার্থরক্ষায় সরকারের সিদ্ধান্তসমূহ প্রভাবিত করার চেষ্টা করে। যা চাপসৃষ্টিকারী গোষ্ঠীর কর্মকাণ্ডকে নির্দেশ করে। আর সুশাসন প্রতিষ্ঠায় চাপসৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা অনেক।চাপসৃষ্টিকারী গোষ্ঠী হলো এমন এক গোষ্ঠী যার সদস্যগণ সমজাতীয় মনোভাব এবং স্বার্থের দ্বারা আবদ্ধ থাকে। যারা সরকারের ওপর চাপ প্রয়োগ করে সরকারের সিদ্ধান্তকে নিজের অনুকূলে আনার চেষ্টা করে। ব্যবসায়ী সংগঠন, শিক্ষক সমিতি, কর্মচারী ইউনিয়ন, লেখক ফোরাম, শ্রমিক ইউনিয়ন ইত্যাদি চাপসৃষ্টিকারী গোষ্ঠীর আওতাভুক্ত। চাপসৃষ্টিকারী গোষ্ঠীর লক্ষ হলো সরকারের সিদ্ধান্তকে প্রভাবিত করা। এই গোষ্ঠীর নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই তবে পর্দার আড়ালে থেকে তারা নিজেদের স্বার্থরক্ষাকারী রাজনৈতিক দলকে সমর্থন করে। চাপসৃষ্টিকারী গোষ্ঠীগুলো সরকারের সকল কর্মকাণ্ডে সতর্ক দৃষ্টি রাখে এছাড়াও আইন প্রণয়ন, সরকারি নীতি প্রণয়ন ও এসবের বাস্তবায়নে চাপসৃষ্টিকারী গোষ্ঠী বিশেষভাবে হস্তক্ষেপ করে সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।উপরিউক্ত আলোচনার মাধ্যমে বলাই বাহুল্য যে, সুশাসন প্রতিষ্ঠায় - চাপসৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা অনেক।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত মি. 'খ'-এর সংগঠনটি সুশাসন প্রতিষ্ঠায় কী ভূমিকা পালন…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর