উদ্দীপকের জনাব ফয়সাল কোন ধরনের সংগঠন প্রতিষ্ঠা করেছেন? পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব ফয়সালের প্রতিষ্ঠিত সংগঠনটি হচ্ছে 'চাপসৃষ্টিকারী গোষ্ঠী', অর্থাৎ জনাব ফয়সাল সাহেব সংগঠনভিত্তিক চাপসৃষ্টিকারী গোষ্ঠী প্রতিষ্ঠা করেছেন।সাধারণত নির্দিষ্ট কোনো উদ্দেশ্য হাসিলের জন্য সংগঠিত জনগোষ্ঠীকে চাপসৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে বিবেচনা করা হয়। রাষ্ট্রবিজ্ঞানীর চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে কয়েকটি ভাগে ভাগ করেছেন এর মধে সংগঠনভিত্তিক চাপসৃষ্টিকারী গোষ্ঠী অন্যতম। কোনো একটি বিশেষ গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ ও স্বার্থসংশ্লিষ্ট দাবি-দাওয়া পেশ করার জন সংগঠিত গোষ্ঠীকে সংগঠনভিত্তিক চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলা হয়। এ ধরনের গোষ্ঠী পরিকল্পিত ও নির্দিষ্ট পদ্ধতিতে নিজেদের দাবি উপস্থাপন করে। এ ধরনের গোষ্ঠীগুলো রাজনৈতিক ব্যবস্থার ওপর যথেষ্ট প্রভাব বিস্তার করতে পারে। সংগঠনভিত্তিক চাপসৃষ্টিকারী গোষ্ঠীর উল্লেখযোগ্য কিছু উদাহরণ হলো শ্রমিক সংগঠন, শিল্পীদের সংগঠন, কর্মচারী সমিতি ইত্যাদি। উদ্দীপকে জনাব ফয়সাল তার কর্মরত প্রতিষ্ঠানের কর্মীদের স্বার্থরক্ষা ও কর্মীদের কল্যাণের জন্য একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। এ সংগঠনের উদ্দেশ্য হচ্ছে কর্মীদের সঠিক কর্মপরিবেশ, সঠিক মজুরি, চাকরির নিশ্চয়তা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা, যা সংগঠনভিত্তিক চাপসৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকাকে ইঙ্গিত করে।সুতরাং আমরা বলতে পারি, জনাব ফয়সাল সাহেবের প্রতিষ্ঠিত সংগঠনটি হলো 'সংগঠনভিত্তিক চাপসৃষ্টিকারী গোষ্ঠী'।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের জনাব ফয়সাল কোন ধরনের সংগঠন প্রতিষ্ঠা করেছেন? পাঠ্যবইয়ের আ…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর