উদ্দীপকে বর্ণিত নেতৃত্ব জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে- তুমি কি একমত? যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সম্মোহনী নেতৃত্ব জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে আমি একমত পোষণ করি। উদ্দীপকের সাইফুল ইসলামের চারিত্রিক দৃঢ়তা, সাহসিকতা ও বাগ্মিতা জনগণকে সহজেই প্রভাবিত করে থাকে। তার এ গুণাবলির মাধ্যমে সম্মোহনী নেতৃত্বের বহিঃপ্রকাশ লক্ষ করা যায়। যেকোনো সমাজব্যবস্থায় বা রাষ্ট্রব্যবস্থায় নেতৃত্বের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। নেতৃত্ব হলো এমন একটি শক্তিশালী কৌশল যার মাধ্যমে একজন নেতা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য অন্যান্য ব্যক্তিকে পরিচালিত, প্রভাবিত ও নিয়ন্ত্রণ করেন এবং সমাজের ইপ্সিত লক্ষ্য অর্জনের জন্য অন্যদের উদ্দীপ্ত করেন। এ ধরনের নেতৃত্বে জাতি গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এক্ষেত্রে শেখ মুজিবুর রহমান-এর প্রত্যক্ষ প্রমাণ। তিনি তার সম্মোহনী নেতৃত্বের গুণেই বাঙালি জাতিকে সংগঠিত ও ঐক্যবদ্ধ করেছিলেন। নেতৃত্ব এমন একটি গুণ, যা অন্যকে প্রভাবিত ও অনুপ্রাণিত করে। নেতাই পারেন সাধারণ জনগণকে অভীষ্ট লক্ষ্য অর্জনে সহায়তা করতে। নেতৃত্বের গুণাবলিসম্পন্ন ব্যক্তিই হলেন জনগণের অভিভাবক, পরিচালক, উৎসাহ প্রদানকারী এবং পথপ্রদর্শক। নেতৃত্বের অনুপ্রেরণায় জনগণ উদ্বুদ্ধ হয়। এক আদর্শ ও ভাবনায় অনুপ্রাণিত হয়ে ঐক্যবদ্ধ জাতি গঠনে তৎপর হয়। তার বিশিষ্ট গুণই তাকে জনগণের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত করে। ফলে তিনি সাধারণ জনগণকে প্রভাবিত করে জাতি গঠনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত নেতৃত্ব জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে- তু…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর