শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের শেষ বক্তব্যটি জাতীয় স্বার্থ কীভাবে সংরক্ষণ করতে পারে বলে তুমি মনে কর?

উত্তর: "সংগঠনের নীতি, আদর্শ ও কর্মসূচির প্রতি সকলকে শ্রদ্ধাশীল হতে হবে কারণ সংগঠনের নীতি ও আদর্শের যথাযথ অনুসরণের মাধ্যমেই কেবল জাতীয় স্বার্থ সংরক্ষণ করা সম্ভব। উদ্দীপকের এই শেষ বক্তব্যটি জাতীয় স্বার্থ সংরক্ষণে ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি।জাতীয় স্বার্থ সংরক্ষণে রাজনৈতিক দলের আদর্শ ও নীতিমালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি দল যদি তার মতাদর্শ, কর্মসূচি ও নৈতিক অবস্থানকে দৃঢ়ভাবে অনুসরণ করে, তবে তা কেবল দলীয় শৃঙ্খলা রক্ষা করে না; বরং জনগণের কল্যাণ নিশ্চিত করার মাধ্যমে রাষ্ট্রের সার্বিক উন্নয়ন সাধন করে। একটি রাজনৈতিক দলের আদর্শ যদি সুসংগঠিত, গণমুখী ও দায়িত্বশীল হয় এবং দলীয় সদস্যরা যদি তা আন্তরিকভাবে অনুসরণ করে, তাহলে জাতীয় স্বার্থরক্ষায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব। কারণ রাজনৈতিক দল হচ্ছে রাষ্ট্র পরিচালনার অন্যতম হাতিয়ার। যখন একটি দল তার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে সচেষ্ট হয়, জনমতের প্রতি শ্রদ্ধাশীল থাকে এবং সমস্যার সমাধানে সুচিন্তিত নীতি গ্রহণ করে, তখন তা জাতীয় অগ্রগতির পথ সুগম করে। তদুপরি, দলের কর্মসূচির প্রতি আনুগত্য বজায় রাখলে রাজনৈতিক স্থিতিশীলতা আসে, সরকারের কার্যকারিতা বৃদ্ধি পায় এবং জনগণের আস্থা অর্জিত হয়। ফলত দুর্নীতি, বিশৃঙ্খলা ও স্বেচ্ছাচারিতার সুযোগ কমে আসে, যা জাতীয় স্বার্থের সংরক্ষণের জন্য অপরিহার্য।সুতরাং বলা যায়, রাজনৈতিক দলের আদর্শিক দৃঢ়তা ও সদস্যদের দায়িত্বশীল আচরণই একটি রাষ্ট্রের অগ্রগতি ও জাতীয় স্বার্থরক্ষায় অন্যতম ভিত্তি হিসেবে কাজ করে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের শেষ বক্তব্যটি জাতীয় স্বার্থ কীভাবে সংরক্ষণ করতে পারে বলে …

উদ্দীপক

তৌফিক রহমান দেশের একটি সংগঠনের সদস্য। তার সংগঠনটি নিয়মতান্ত্রিক উপায়ে দেশের ক্ষমতা গ্রহণ করে এবং তিনি সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি সংগঠনের সদস্যদের উদ্দেশ্যে বলেন, "সংগঠনের নীতি, আদর্শ ও কর্মসূচির প্রতি সকলকে শ্রদ্ধাশীল হতে হবে কারণ সংগঠনের নীতি ও আদর্শের যথাযথ অনুসরণের মাধ্যমেই কেবল জাতীয় স্বার্থ সংরক্ষণ করা সম্ভব।"

Chittagong · 2025

উত্তর

জাতীয়তার চেতনা দ্বারা উদ্বুদ্ধ জনসমাজ স্বাধীন হতে চাইলে বা স্বাধীন হলে তাকে জাতি বলে।

উত্তর

সরকারের বিভাগসমূহের পৃথকভাবে কাজ করার প্রক্রিয়াকে ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি বলে। সরকারের যাবতীয় কার্যাবলিকে প্রধানত আইন, শাসন, ও বিচার বিভাগের হাতে পৃথক পৃথকভাবে ন্যস্ত করার নীতিকেই ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি বলা হয়। ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি অনুযায়ী সরকারের প্রত্যেকটি বিভাগ অন্য বিভাগের হস্তক্ষেপ থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করবে। এ ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হলেন মন্টেস্কু।

উত্তর

উদ্দীপকের তৌফিক রহমান রাজনৈতিক দলের সদস্য।রাজনৈতিক দল হচ্ছে একটি দেশের জনগণের সেই অংশ যারা একটি আদর্শ বা কিছু নীতি বা কর্মসূচির ভিত্তিতে সংগঠিত হয়। রাজনৈতিক দলের লক্ষ্য হলো জনমত সংগ্রহ করে নির্বাচনে অংশগ্রহণ করা, রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া এবং জনকল্যাণ সাধন করা। রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল সরকার গঠন করে এবং দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল আইনসভায় বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করে।উদ্দীপকে তৌফিক রহমান দেশের একটি সংগঠনের সদস্য। তার সংগঠনটি নিয়মতান্ত্রিক উপায়ে দেশের ক্ষমতা গ্রহণ করে এবং তিনি সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরূপ বর্ণনার মাধ্যমে সহজেই অনুমান করা যায়, তিনি একটি রাজনৈতিক দলের সদস্য। কারণ রাজনৈতিক দলের মূল লক্ষ্য হলো জনমত গঠনের মাধ্যমে নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্রের ক্ষমতায় যাওয়া এবং রাষ্ট্র পরিচালনা করা। আর সে লক্ষ্যেই প্রতিটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদের কর্মসূচি পালন করে থাকেনি

উত্তর

"সংগঠনের নীতি, আদর্শ ও কর্মসূচির প্রতি সকলকে শ্রদ্ধাশীল হতে হবে কারণ সংগঠনের নীতি ও আদর্শের যথাযথ অনুসরণের মাধ্যমেই কেবল জাতীয় স্বার্থ সংরক্ষণ করা সম্ভব। উদ্দীপকের এই শেষ বক্তব্যটি জাতীয় স্বার্থ সংরক্ষণে ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি।জাতীয় স্বার্থ সংরক্ষণে রাজনৈতিক দলের আদর্শ ও নীতিমালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি দল যদি তার মতাদর্শ, কর্মসূচি ও নৈতিক অবস্থানকে দৃঢ়ভাবে অনুসরণ করে, তবে তা কেবল দলীয় শৃঙ্খলা রক্ষা করে না; বরং জনগণের কল্যাণ নিশ্চিত করার মাধ্যমে রাষ্ট্রের সার্বিক উন্নয়ন সাধন করে। একটি রাজনৈতিক দলের আদর্শ যদি সুসংগঠিত, গণমুখী ও দায়িত্বশীল হয় এবং দলীয় সদস্যরা যদি তা আন্তরিকভাবে অনুসরণ করে, তাহলে জাতীয় স্বার্থরক্ষায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব। কারণ রাজনৈতিক দল হচ্ছে রাষ্ট্র পরিচালনার অন্যতম হাতিয়ার। যখন একটি দল তার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে সচেষ্ট হয়, জনমতের প্রতি শ্রদ্ধাশীল থাকে এবং সমস্যার সমাধানে সুচিন্তিত নীতি গ্রহণ করে, তখন তা জাতীয় অগ্রগতির পথ সুগম করে। তদুপরি, দলের কর্মসূচির প্রতি আনুগত্য বজায় রাখলে রাজনৈতিক স্থিতিশীলতা আসে, সরকারের কার্যকারিতা বৃদ্ধি পায় এবং জনগণের আস্থা অর্জিত হয়। ফলত দুর্নীতি, বিশৃঙ্খলা ও স্বেচ্ছাচারিতার সুযোগ কমে আসে, যা জাতীয় স্বার্থের সংরক্ষণের জন্য অপরিহার্য।সুতরাং বলা যায়, রাজনৈতিক দলের আদর্শিক দৃঢ়তা ও সদস্যদের দায়িত্বশীল আচরণই একটি রাষ্ট্রের অগ্রগতি ও জাতীয় স্বার্থরক্ষায় অন্যতম ভিত্তি হিসেবে কাজ করে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।