উদ্দীপকের আজমল হোসেন-এর সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আজমল হোসেন-এর সংগঠনটি হলো একটি চাপসৃষ্টিকারী গোষ্ঠী।উদ্দীপকে দেখা যায়, সরকারপ্রধান শমসের দায়িত্ব নেওয়ার পর তাঁর বন্ধু আজমল হোসেন নিজস্ব সংগঠনের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করতে থাকেন। এটি স্পষ্টভাবে একটি চাপসৃষ্টিকারী গোষ্ঠীর কার্যকলাপকে নির্দেশ করে।চাপসৃষ্টিকারী গোষ্ঠী হলো এমন একটি সংগঠিত গোষ্ঠী, যারা রাষ্ট্রক্ষমতা দখলের না চেষ্টা করে বরং সরকারি নীতি ও সিদ্ধান্তকে নিজেদের স্বার্থের অনুকূলে আনার জন্য প্রভাব বিস্তারের চেষ্টা করে। এরা সাধারণত বেসরকারি ব্যক্তি বা গোষ্ঠী দ্বারা গঠিত হয় এবং সরকার ও জনগণের মধ্যে একটি মধ্যস্থতাকারী শক্তি হিসেবে কাজ করে।আজমল হোসেনের সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে সরকারি নীতিনির্ধারণ প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করে নিজেদের গোষ্ঠীগত স্বার্থ আদায় করা। এ সংগঠনটি রাষ্ট্রীয় ক্ষমতা দখলের চেষ্টা না করে বরং রাষ্ট্রীয় কাঠামোর বাইরে থেকে নীতিনির্ধারকদের আচরণ ও সিদ্ধান্ত প্রভাবিত করতে চায়। এ ধরনের সংগঠন সাধারণত নির্দিষ্ট কোনো আদর্শে আবদ্ধ না থেকে সময় ও পরিস্থিতির উপর ভিত্তি করে নিজেদের অবস্থান নির্ধারণ করে থাকে। তাই বলা যায়, চাপসৃষ্টিকারী গোষ্ঠীর প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হলো নিজেদের স্বার্থরক্ষায় সরকারের ওপর প্রভাব বিস্তার করা।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আজমল হোসেন-এর সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর