মি. 'খ'-এর সংগঠনটি গোষ্ঠী স্বার্থরক্ষায় বেশি তৎপর-উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: "মি. 'খ'-এর সংগঠনটি গোষ্ঠী স্বার্থরক্ষায় বেশি তৎপর" উক্তিটি যথার্থ।মি. 'খ'-এর সংগঠনটি মূলত এক ধরনের চাপসৃষ্টিকারী বা স্বার্থগোষ্ঠী। চাপসৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে এমন এক ধরনের গোষ্ঠী যার সদস্যগণ সমজাতীয় মনোভাব এবং স্বার্থের দ্বারা আবদ্ধ, স্বার্থের ভিত্তিতেই তারা পরস্পরের সাথে আবদ্ধ হন। চাপসৃষ্টিকারী গোষ্ঠীর সদস্যগণ বেসরকারি ব্যক্তিবর্গের সমষ্টিবিশেষ। এসব স্বার্থকামী গোষ্ঠী নিজেদের নির্দলীয় বা অরাজনৈতিক সংগঠন হিসেবে মনে করে। চাপসৃষ্টিকারী গোষ্ঠী অরাজনৈতিক চরিত্র নিয়েই বেঁচে থাকতে চায়। একারণে তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করে না। চাপসৃষ্টিকারী গোষ্ঠীগুলো, সুসংগঠিত এবং তাদের লক্ষ্য সুনির্দিষ্ট। এভাবে চাপসৃষ্টিকারী গোষ্ঠী শুধু নিজেদের অধিকার বা দাবি প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে।তাদের মধ্যে জাতীয় স্বার্থের বিষয়টি গৌণ হিসেবে উপস্থিত থাকে। তাদের মূল লক্ষ্যই থাকে গোষ্ঠী স্বার্থ সংরক্ষণ করা।সুতরাং উপরিউক্ত আলোচনার আলোকে বলা যায়, মি. 'খ'-এর সংগঠনটি অর্থাৎ চাপসৃষ্টিকারী গোষ্ঠী গোষ্ঠীস্বার্থ রক্ষায় বেশি তৎপর।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
মি. 'খ'-এর সংগঠনটি গোষ্ঠী স্বার্থরক্ষায় বেশি তৎপর-উক্তিটির যথার্থতা…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর