উদ্দীপকের তৌফিক রহমান কোন সংগঠনের সদস্য? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের তৌফিক রহমান রাজনৈতিক দলের সদস্য।রাজনৈতিক দল হচ্ছে একটি দেশের জনগণের সেই অংশ যারা একটি আদর্শ বা কিছু নীতি বা কর্মসূচির ভিত্তিতে সংগঠিত হয়। রাজনৈতিক দলের লক্ষ্য হলো জনমত সংগ্রহ করে নির্বাচনে অংশগ্রহণ করা, রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া এবং জনকল্যাণ সাধন করা। রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল সরকার গঠন করে এবং দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল আইনসভায় বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করে।উদ্দীপকে তৌফিক রহমান দেশের একটি সংগঠনের সদস্য। তার সংগঠনটি নিয়মতান্ত্রিক উপায়ে দেশের ক্ষমতা গ্রহণ করে এবং তিনি সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরূপ বর্ণনার মাধ্যমে সহজেই অনুমান করা যায়, তিনি একটি রাজনৈতিক দলের সদস্য। কারণ রাজনৈতিক দলের মূল লক্ষ্য হলো জনমত গঠনের মাধ্যমে নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্রের ক্ষমতায় যাওয়া এবং রাষ্ট্র পরিচালনা করা। আর সে লক্ষ্যেই প্রতিটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদের কর্মসূচি পালন করে থাকেনি
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের তৌফিক রহমান কোন সংগঠনের সদস্য? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর