উদ্দীপকে রাশেদের গুণাবলি ছাড়াও আরও কী কী গুণাবলী অর্জন করতে হবে? তোমার পাঠ্যপুস্তকের আলোকে বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের রাশেদের গুণাবলি ছাড়াও ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা, শিক্ষা, দূরদৃষ্টি, সাহসিকতা, চারিত্রিক দৃঢ়তা, আত্মসংযম, উদারতা, ন্যায়পরায়ণতা প্রভৃতি গুণাবলি অর্জন করতে হবে। নেতার অপরিহার্য গুণ হলো তার ব্যক্তিত্ব। ব্যক্তিত্ব একজন মানুষকে নেতৃত্বের পদে আসীন হতে সাহায্য করে। এজন্য নেতাকে আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হতে হয়। বুদ্ধিমত্তা নেতৃত্বের আবশ্যকীয় গুণ। নেতার মেধা হবে তীক্ষ্ম। নির্বোধ বা বুদ্ধিহীন মানুষ ভালো নেতা হতে পারে না। নেতাকে সুস্থ দেহ-মনের অধিকারী হতে হবে। নেতাকে দক্ষ-অভিজ্ঞ ও কুশলী হতে হয় । নেতা যে বিষয়ে নেতৃত্ব প্রদান করে তাঁর সে বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা থাকতে হয়। দূরদৃষ্টি নেতৃত্বের আরেকটি অপরিহার্য গুণ। জটিল সমস্যাসমূহের সমাধানের জন্য প্রয়োজন দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব। নেতাকে অতীতের আলোকে বর্তমানে মূল্যায়ন করতে হবে এবং ভবিষ্যৎ করণীয় স্থির করতে হবে। নেতার চরিত্র হবে একদিকে কোমল, অপরদিকে প্রয়োজনবোধে কঠোর। চরিত্রের কোমলতা নেতাকে যেমন জনগণের ভালোবাসা অর্জনে সাহায্য করবে, তেমনি চরিত্রের কঠোরতা ও দৃঢ়তা তার প্রতি জনগণের আনুগত্য ও শ্রদ্ধাবোধকে জাগিয়ে তুলবে। নেতা হবেন উদার ও বড় মনের অধিকারী। নেতাকে অবশ্যই ক্ষুদ্র ব্যক্তিস্বার্থকে উপেক্ষা করে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, একজন আদর্শ নেতা হতে হলে রাশেদকে উপরে উল্লিখিত গুণাবলির অধিকারী হতে হবে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে রাশেদের গুণাবলি ছাড়াও আরও কী কী গুণাবলী অর্জন করতে হবে? ত…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর