রাজনৈতিক দল ও উপদলের মধ্যে পার্থক্য লেখো । ঘ. উদ্দীপকে উল্লেখিত “প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের প্রাণ হচ্ছে রাজনৈতিক দল”— উক্তিটির যথার্থতা নির্ণয় করো।
উত্তর: রাজনৈতিক দল ও উপদল বা কুচক্রি দলের মধ্যে বেশকিছু পার্থক্য বিদ্যমান । রাজনৈতিক ক্ষেত্রে প্রায় একই ধরনের দৃষ্টিসম্পন্ন ব্যক্তিগণ নির্দিষ্ট কিছু কর্মসূচির ভিত্তিতে যখন মিলিত হয় বা একত্রিত হয় তখন তাকে রাজনৈতিক দল বলে। অপরদিকে দলের মধ্যেই যখন কিছু কিছু সদস্য দলীয় নীতি ও কর্মসূচির বিশেষ বিশেষ ক্ষেত্রে দ্বিমত পোষণ করে কিংবা সাধারণ স্বার্থের কথা ভুলে গিয়ে ক্ষুদ্র ব্যক্তিস্বার্থ উদ্ধারে ঐক্যবদ্ধ হয় তখন তাকে উপদল (Faction) বা (Clique) কুচক্রী দল বলে। রাজনৈতিক দল ও উপদলের মধ্যে নিম্নোক্ত পার্থক্য বিদ্যমান- রাজনৈতিক দল একটি সামগ্রিক রাজনৈতিক সংগঠন আর উপদল রাজনৈতিক দলের একটি খণ্ডিত রূপ। রাজনৈতিক সংগঠনের সকল বৈশিষ্ট্য উপদলের মধ্যে খুঁজে পাওয়া যায় না। রাজনৈতিক দলের কাঠামো উপদলের কাঠামোর তুলনায় অনেক শক্তিশালী ও ব্যাপক। রাজনৈতিক দলের কাঠামো, কর্মসূচি, লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাপক। উপদলের কাঠামো, কর্মসূচি ও লক্ষ্য সংকীর্ণ। নির্দিষ্ট নীতি ও কর্মসূচি সামনে রেখে একটি রাজনৈতিক দল গড়ে ওঠে। কিন্তু নীতি ও কর্মসূচি উপদলের নিকট গৌণ | বিষয়। উপদল গড়ে ওঠে কিছু স্বার্থান্বেষী ব্যক্তিকে নিয়ে। একই নীতি মতাদর্শে বিশ্বাসী হওয়ায় রাজনৈতিক দলের সদস্যগণ সুসংগঠিত ঐক্যবদ্ধ থাকে। কিন্তু উপদলের সদস্যরা সাধারণত কোনো নীতি | আদর্শের বন্ধনে আবদ্ধ থাকে না। রাজনৈতিক দলের উদ্দেশ্য হলো | জাতীয় স্বার্থ সংরক্ষণ কিন্তু উপদলের লক্ষ্য হলো সংকীর্ণ ও ক্ষুদ্র ব্যক্তিস্বার্থ সাধন।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
রাজনৈতিক দল ও উপদলের মধ্যে পার্থক্য লেখো । ঘ. উদ্দীপকে উল্লেখিত “প্…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর