উদ্দীপকে বর্ণিত জনাব আজাদ-এর গুণাবলি ব্যতিত নেতৃত্বের আর কী কী গুণাবলি থাকতে পারে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত জনাব আজাদের মধ্যে প্রকাশিত নেতৃত্বের বাচন ক্ষমতা ও ব্যক্তিত্ব গুণ ছাড়াও নেতৃত্বের আরো অনেক গুণ রয়েছে। বুদ্ধিমত্তা নেতৃত্বের আবশ্যকীয় গুণ। নেতার মেধা হবে তীক্ষ্ম। নির্বোধ বা বুদ্ধিহীন মানুষ ভালো নেতা হতে পারেন না। নেতাকে সুস্থ দেহ-মনের অধিকারী হতে হয়। নেতাকে দক্ষ-অভিজ্ঞ ও কুশলী হতে হয়। নেতা যে বিষয়ে নেতৃত্ব প্রদান করেন তাঁর সে বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা থাকতে হয়। দূরদৃষ্টি নেতৃত্বের আরেকটি অপরিহার্য গুণ। জটিল সমস্যাসমূহের সমাধানের জন্য প্রয়োজন দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব। নেতাকে অতীতের আলোকে বর্তমানের মূল্যায়ন করতে হবে এবং ভবিষ্যৎ করণীয় স্থির করতে হবে। নেতার চরিত্র হবে একদিকে কোমল, অপরদিকে প্রয়োজনবোধে কঠোর। চরিত্রের কোমলতা নেতাকে যেমন জনগণের ভালোবাসা অর্জনে সাহায্য করবে, তেমনি চরিত্রের কঠোরতা ও দৃঢ়তা তার প্রতি জনগণের আনুগত্য ও শ্রদ্ধাবোধকে জাগিয়ে তুলবে। নেতা হবেন উদার ও বড় মনের অধিকারী। নেতাকে অবশ্যই ক্ষুদ্র ব্যক্তিস্বার্থকে জলাঞ্জলী দিয়ে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, একজন প্রকৃত নেতা হতে হলে একজন নেতার মধ্যে বাচন ক্ষমতা ও ব্যক্তিত্ব ছাড়াও উল্লিখিত গুণগুলো থাকা প্রয়োজন।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত জনাব আজাদ-এর গুণাবলি ব্যতিত নেতৃত্বের আর কী কী গুণা…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর