জনাব শহিদ এবং রাজিবের সংগঠনের মধ্যে পার্থক্য আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব শহিদের সংগঠনটি হলো রাজনৈতিক দল । আর জনাব রাজিবের সংগঠনটি হলো চাপসৃষ্টিকারী গোষ্ঠী। উভয় দলের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। জনমত গঠনের মাধ্যমে নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া রাজনৈতিক দলের উদ্দেশ্য। আর চাপসৃষ্টিকারী গোষ্ঠী নিজেদের স্বার্থরক্ষায় সরকারের সিদ্ধান্তসমূহকে প্রভাবিত করার চেষ্টা করে। রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য হলো রাষ্ট্রক্ষমতা লাভ। অপরদিকে চাপসৃষ্টিকারী গোষ্ঠীর প্রধান উদ্দেশ্য হলো নিজেদের স্বার্থরক্ষা করা । রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রার্থী মনোনয়ন, প্রচারণা ও ভোটারদের স্বার্থ সংরক্ষণে কাজ করে। অপরদিকে চাপসৃষ্টিকারী গোষ্ঠী সরকারি কাঠামোর বাইরে থেকে সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে নিজেদের অনুকূলে নিতে চেষ্টা করে। তারা সরাসরি নির্বাচনে অংশ নেয় না, বরং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে প্রচারাভিযান চালায়। প্রয়োজনে তারা সরকারের সমালোচনা করে সরকারের ওপর চাপসৃষ্টি করে। রাজনৈতিক দলের কাজকর্ম প্রকাশ্য ও প্রত্যক্ষ। কিন্তু চাপসৃষ্টিকারী গোষ্ঠীর কাজকর্ম সাধারণত গোপন বা অপ্রকাশ্য। রাজনৈতিক দলের সামনে বৃহৎ জাতীয় কল্যাণের লক্ষ্য থাকে, যা চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে থাকে না। সাংগঠনিক দিক থেকে চাপসৃষ্টিকারী গোষ্ঠী রাজনৈতিক দল অপেক্ষা ক্ষুদ্র ও দুর্বল। উপরের আলোচনা থেকে বলা যায়, রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
জনাব শহিদ এবং রাজিবের সংগঠনের মধ্যে পার্থক্য আলোচনা করো।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর