আলম সাহেবের মধ্যে নেতৃত্বের যে গুণাবলির বহিঃপ্রকাশ হয়েছে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের আলম সাহেবের মধ্যে নেতৃত্বের যে গুণাবলির বহিঃপ্রকাশ হয়েছে তা হলো ন্যায়পরায়ণতা ও নিরপেক্ষতা। আলম সাহেবের মধ্যে আমরা ব্যক্তিস্বার্থহীনতাও খুঁজে পাই। কেননা তিনি কর্মচারী নিয়োগের ক্ষেত্রে সকল রাজনৈতিক সুপারিশ অগ্রাহ্য করে প্রতিযোগিতার মাধ্যমে যোগ্য ও মেধাবী প্রার্থীকে নিয়োগ দেন। এতে তিনি সবার প্রিয় পাত্রে পরিণত হয়েছেন। অর্থাৎ আলম সাহেবের মধ্যে নেতৃত্বের ন্যায়নিষ্ঠা ও নিরপেক্ষতার গুণাবলি প্রকাশ পেয়েছে। সুযোগ্য নেতৃত্বের জন্য ন্যায়নিষ্ঠ ও নিরপেক্ষতা একান্ত আবশ্যক। নেতাকে অবশ্যই ন্যায়বান হতে হবে এবং সকলকে সমান চোখে দেখতে হবে। নেতা যদি পক্ষপাতকারী হন তবে যোগ্য ব্যক্তিগণ তাদের প্রয়োজনীয় সম্মান পাবেনা। এবং জনগণ ও বৃহত্তর স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। তাই, নেতাকে পক্ষপাতদুষ্টতা পরিহার করে ন্যায়নিষ্ঠ ও নিরপেক্ষ হতে হবে। তাহলে জনগণ যোগ্য ব্যক্তিদের সেবা দ্বারা উপকৃত হবে। পরিশেষে বলা যায়, আলম সাহেবের মতো রাজনৈতিক নেতারা তাদের ন্যায়নীতি এবং নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির কারণে গণমানুষের শ্রদ্ধা ও আনুগত্য লাভ করেন।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
আলম সাহেবের মধ্যে নেতৃত্বের যে গুণাবলির বহিঃপ্রকাশ হয়েছে তা ব্যাখ্…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর