শেয়ারFacebookWhatsApp

সুশাসন নিশ্চিতকরণে উদ্দীপকে বর্ণিত মি. দীপ্ত'র নেতৃত্বের ভূমিকা বিশ্লেষণ কর।

উত্তর: সুশাসন নিশ্চিতকরণে উদ্দীপকে বর্ণিত মি. দীপ্ত'র নেতৃত্ব অর্থাৎ সম্মোহনী নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।যোগ্য নেতৃত্বের ওপরই নির্ভর করে রাষ্ট্র বা সমাজের সুশাসন। একজন সম্মোহনী বা আদর্শ নেতা' অপরকে প্রভাবিত ও পরিচালিত করে রাষ্ট্র বা সমাজে সুশাসন প্রতিষ্ঠার ভূমিকা পালন করে রাষ্ট্র বা সমাজে সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা পালন করতে পারে। নেতৃত্ব যদি হয় গণতন্ত্রকামী ও জনকল্যাণমুখী তবেই সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হবে। সুশাসন প্রতিষ্ঠায় আইনের শাসন অতীব জরুরি। যোগ্য নেতৃত্ব - গুণাবলিসম্পন্ন ব্যক্তি আইনের শাসন নিশ্চিতকরণে বিশেষভাবে সহায়ক ভূমিকা পালন করে থাকেন। সম্মোহনী নেতৃত্বের গুণাবলিসম্পন্ন নেতা 'রাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করেন। যোগ্য নেতা সরকার ও বিরোধী দলের মাঝে সুসম্পর্ক স্থাপনে ইতিবাচক ভূমিকা পালন করে। সুষ্ঠু জনমত সুশাসন প্রতিষ্ঠায় আবশ্যক। সম্মোহনী নেতা বিভিন্ন উপায়ে জনমত সৃষ্টিতে সাহায্য করে এবং ক্ষমতার ভারসাম্য রক্ষা করে সুশাসন প্রতিষ্ঠায় বিশেষভাবে অবদান রাখেন। জনপ্রশাসন ও অন্যান্য সরকারি অফিস ও বিচার বিভাগকে রাজনীতিমুক্ত রাখতে 'একজন সম্মোহনী নেতার ভূমিকা অনেক। এছাড়াও সুশাসন প্রতিষ্ঠায় সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিতকরণ, মৌলিক অধিকার রক্ষা, আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে সম্মোহনী নেতৃত্বের গুণাবলিসম্পন্ন নেতার ভূমিকা অনেক।তাই উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, সুশাসন নিশ্চিতকরণে মি. দীপ্তর নেতৃত্ব তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখেন।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

সুশাসন নিশ্চিতকরণে উদ্দীপকে বর্ণিত মি. দীপ্ত'র নেতৃত্বের ভূমিকা বিশ…

উদ্দীপক

মি. 'দীপ্ত' একজন জনপ্রিয় রাজনৈতিক নেতা। তার বুদ্ধিমত্তা, দূরদৃষ্টি, উদারতা, ব্যক্তিত্ব প্রভৃতি অতি সহজেই জনগণকে আকৃষ্ট করতে পারে। সত্য ও সুন্দরের পূজারি হিসেবে জনগণ তাকে অন্ধভাবে বিশ্বাস করেন। বিশেষ করে তার বক্তব্য জনগণকে নতুন চেতনায় উজ্জীবিত ও ভীষণভাবে অনুপ্রাণিত করে।

Dinajpur · 2025

উত্তর

মাতৃভূমির প্রতি মমত্ববোধ ও ভালোবাসাই হচ্ছে দেশপ্রেম।

উত্তর

একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যখন দুটির বেশি দল রাজনৈতিক ক্ষমতা লাভের লড়াইয়ে কার্যকর ভূমিকা পালন করে, তখন তাকে বহুদলীয় ব্যবস্থা বলে। বহুদলীয় ব্যবস্থায় সাধারণত সাধারণ নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না। ফলে নির্বাচনে জয়লাভের জন্য অনেক সময় সমমনা দলগুলোর সমন্বয়ে 'সম্মিলিত সরকার' (Coalition Government) গঠিত হয়। ফ্রান্স, ইতালি, বাংলাদেশ, ভারত, পাকিস্তান প্রভৃতি দেশে এরূপ বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান রয়েছে।

উত্তর

উদ্দীপকে মি. দীপ্ত'র মধ্যে সম্মোহনী নেতৃত্বের গুণাবলি প্রকাশিত হয়েছে।কোনো বিশেষ নেতা যখন তার বক্তব্য ও কাজের দ্বারা জনগণকে ভীষণভাবে সম্মোহিত, অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করতে সক্ষম হন তাকে সম্মোহনী নেতৃত্ব বা জাদুকরী নেতৃত্ব বলা হয়। সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার সর্বপ্রথম এ জাতীয় নেতৃত্বের ধারণা প্রদান করেন। এ ধরনের নেতৃত্ব সুন্দর সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে বিশেষভাবে সহায়তা করে। এ ধরনের নেতৃবৃন্দ তীব্র আকর্ষণ শক্তির অধিকারী এবং জনগণ তাদের প্রতি অন্ধ আনুগত্য প্রদর্শন করে। ব্রিটিশ ভারতের মহাত্মা গান্ধী, বাংলাদেশের শেরে বাংলা এ. কে. ফজলুল হক প্রমুখ নেতা সম্মোহনী নেতৃত্বের উজ্জ্বল উদাহরণ।উদ্দীপকে মি. দীপ্ত একজন জনপ্রিয় রাজনৈতিক নেতা। তার বৃদ্ধিমত্তা, দূরদৃষ্টি, উদারতা, ব্যক্তিত্ব প্রভৃতি অতি সহজেই জনগণকে আকৃষ্ট করে। সত্য ও সুন্দরের পূজারি হিসেবে জনগণ তাকে অন্ধভাবে বিশ্বাস করে। বিশেষ করে তার বক্তব্য জনগণকে নতুন চেতনায় উজ্জীবিত ও ভীষণভাবে অনুপ্রাণিত করে। যা সম্মোহনী নেতৃত্বের গুণাবলিকে নির্দেশ করে।পরিশেষে বলা যায়, মি. দীপ্তর মাঝে বিদ্যমান গুণাবলি সম্মোহনী নেতৃত্বের সাথে সংগতিপূর্ণ।

উত্তর

সুশাসন নিশ্চিতকরণে উদ্দীপকে বর্ণিত মি. দীপ্ত'র নেতৃত্ব অর্থাৎ সম্মোহনী নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।যোগ্য নেতৃত্বের ওপরই নির্ভর করে রাষ্ট্র বা সমাজের সুশাসন। একজন সম্মোহনী বা আদর্শ নেতা' অপরকে প্রভাবিত ও পরিচালিত করে রাষ্ট্র বা সমাজে সুশাসন প্রতিষ্ঠার ভূমিকা পালন করে রাষ্ট্র বা সমাজে সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা পালন করতে পারে। নেতৃত্ব যদি হয় গণতন্ত্রকামী ও জনকল্যাণমুখী তবেই সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হবে। সুশাসন প্রতিষ্ঠায় আইনের শাসন অতীব জরুরি। যোগ্য নেতৃত্ব - গুণাবলিসম্পন্ন ব্যক্তি আইনের শাসন নিশ্চিতকরণে বিশেষভাবে সহায়ক ভূমিকা পালন করে থাকেন। সম্মোহনী নেতৃত্বের গুণাবলিসম্পন্ন নেতা 'রাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করেন। যোগ্য নেতা সরকার ও বিরোধী দলের মাঝে সুসম্পর্ক স্থাপনে ইতিবাচক ভূমিকা পালন করে। সুষ্ঠু জনমত সুশাসন প্রতিষ্ঠায় আবশ্যক। সম্মোহনী নেতা বিভিন্ন উপায়ে জনমত সৃষ্টিতে সাহায্য করে এবং ক্ষমতার ভারসাম্য রক্ষা করে সুশাসন প্রতিষ্ঠায় বিশেষভাবে অবদান রাখেন। জনপ্রশাসন ও অন্যান্য সরকারি অফিস ও বিচার বিভাগকে রাজনীতিমুক্ত রাখতে 'একজন সম্মোহনী নেতার ভূমিকা অনেক। এছাড়াও সুশাসন প্রতিষ্ঠায় সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিতকরণ, মৌলিক অধিকার রক্ষা, আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে সম্মোহনী নেতৃত্বের গুণাবলিসম্পন্ন নেতার ভূমিকা অনেক।তাই উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, সুশাসন নিশ্চিতকরণে মি. দীপ্তর নেতৃত্ব তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখেন।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।