উদ্দীপকে বর্ণিত সংগঠনের কার্যাবলি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সংগঠনটি হলো রাজনৈতিক দল। রাজনেতিক দল একটি রাষ্ট্রে বহুবিধ কার্যাবলি সম্পাদন করে।গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাজনৈতিক দল কেবলমাত্র ক্ষমতা অর্জনের মাধ্যম নয়, বরং রাষ্ট্র পরিচালনা, জনমত গঠন এবং গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদানে কার্যকর ভূমিকা পালন করে। রাজনৈতিক দলের নানা কার্যক্রমের মধ্য দিয়ে জনগণের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায় এবং গণতন্ত্রের ভিত শক্তিশালী হয়।রাফাত সাহেবের সংগঠনটি নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে কর্মসূচি গ্রহণ ও জনমত তৈরির মাধ্যমে যে কার্যক্রম পরিচালনা করছে, তা একটি সক্রিয় রাজনৈতিক দলের মূল কার্যাবলির প্রতিফলন। রাজনৈতিক দল, - নির্বাচনের পূর্বে প্রার্থী মনোনয়ন, নীতি ও কর্মসূচি নির্ধারণ, প্রচারণা পরিচালনা এবং ভোটারদের সচেতন করার দায়িত্ব পালন করে। তারা জাতীয় সমস্যাগুলোর অগ্রাধিকার নির্ধারণ করে এবং সমস্যাগুলোর সমাধানে দলীয় দর্শনের ভিত্তিতে পরিকল্পনা প্রণয়ন করে জনসমর্থন অর্জনের চেষ্টা করে। এ ধরনের কর্মকাণ্ড জনমত গঠনের পাশাপাশি রাজনৈতিক শিক্ষার প্রসার ঘটায় এবং স্বৈরাচার প্রতিরোধে ভূমিকা রাখে। জনগণের চাহিদা ও প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে রাজনৈতিক দল সরকার পরিচালনার ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করে। এভাবে রাজনৈতিক দলের কার্যাবলি রাষ্ট্র পরিচালনার ধারাকে গণমুখী ও স্থিতিশীল করে তোলে, যা গণতন্ত্রকে সুসংহত করে। তাই রাফাত সাহেবের সংগঠনের কর্মকাণ্ড একটি গণতান্ত্রিক দলের স্বাভাবিক ও গুরুত্বপূর্ণ কার্যাবলির অন্তর্গত।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সংগঠনের কার্যাবলি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর