আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে উদ্দীপকে বর্ণিত মি. 'ক'-এর সংগঠনটির ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত মি. 'ক'-এর সংগঠনটি হলো 'রাজনৈতিক দল'। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের ভূমিকা অপরিসীম।উদ্দীপকে মি. 'ক' একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক। তিনি একটি সংগঠনের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। তার সংগঠনটি জনকল্যাণের প্রতি লক্ষ রেখে কর্মসূচি প্রণয়ন করে এবং নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যেতে চায়। যা একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ডকে নির্দেশ করে।আধুনিক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাজনৈতিক দল অপরিহার্য। গণতান্ত্রিক সরকারব্যবস্থা সংরক্ষণে রাজনৈতিক দল সক্রিয় এবং গঠনমূলক ভূমিকা পালন করে। গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে সুদৃঢ়করণে রাজনৈতিক দলের কোনো বিকল্প নেই। রাজনৈতিক দলগুলো সভা-সমিতি, আলাপ-আলোচনা, দলীয় মিছিল, প্রচারকার্য প্রভৃতি রাজনৈতিক কার্যক্রমের মাধ্যমে জনগণকে রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলে। আধুনিক গণতান্ত্রিক সরকারব্যবস্থা মূলত দলীয় শাসনব্যবস্থা। রাজনৈতিক দল দায়িত্বশীলতার সাথে কাজ করলে তাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। বিশ্বের অনেক রাষ্ট্রে এখনো সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। এর মূল কারণ, অদক্ষ ও অসংগঠিত, রাজনৈতিক দলের বিতর্কিত কার্যক্রম। সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক দল সক্রিয় ভূমিকা পালন করে। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের কার্যাবলি বহুমুখী।পরিশেষে বলা যায়, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের ভূমিকা অপরিসীম।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে উদ্দীপকে বর্ণিত মি. 'ক'-এর সংগঠনটির ভূম…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর