উদ্দীপকে বর্ণিত মি. দীপ্ত'র নেতৃত্বের ধরন ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মি. দীপ্ত'র মধ্যে সম্মোহনী নেতৃত্বের গুণাবলি প্রকাশিত হয়েছে।কোনো বিশেষ নেতা যখন তার বক্তব্য ও কাজের দ্বারা জনগণকে ভীষণভাবে সম্মোহিত, অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করতে সক্ষম হন তাকে সম্মোহনী নেতৃত্ব বা জাদুকরী নেতৃত্ব বলা হয়। সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার সর্বপ্রথম এ জাতীয় নেতৃত্বের ধারণা প্রদান করেন। এ ধরনের নেতৃত্ব সুন্দর সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে বিশেষভাবে সহায়তা করে। এ ধরনের নেতৃবৃন্দ তীব্র আকর্ষণ শক্তির অধিকারী এবং জনগণ তাদের প্রতি অন্ধ আনুগত্য প্রদর্শন করে। ব্রিটিশ ভারতের মহাত্মা গান্ধী, বাংলাদেশের শেরে বাংলা এ. কে. ফজলুল হক প্রমুখ নেতা সম্মোহনী নেতৃত্বের উজ্জ্বল উদাহরণ।উদ্দীপকে মি. দীপ্ত একজন জনপ্রিয় রাজনৈতিক নেতা। তার বৃদ্ধিমত্তা, দূরদৃষ্টি, উদারতা, ব্যক্তিত্ব প্রভৃতি অতি সহজেই জনগণকে আকৃষ্ট করে। সত্য ও সুন্দরের পূজারি হিসেবে জনগণ তাকে অন্ধভাবে বিশ্বাস করে। বিশেষ করে তার বক্তব্য জনগণকে নতুন চেতনায় উজ্জীবিত ও ভীষণভাবে অনুপ্রাণিত করে। যা সম্মোহনী নেতৃত্বের গুণাবলিকে নির্দেশ করে।পরিশেষে বলা যায়, মি. দীপ্তর মাঝে বিদ্যমান গুণাবলি সম্মোহনী নেতৃত্বের সাথে সংগতিপূর্ণ।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত মি. দীপ্ত'র নেতৃত্বের ধরন ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর