উদ্দীপকে জনাব আজাদ-এর নেতৃত্বের ধরন পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের আজাদ সাহেবের মধ্যে সম্মোহনী নেতৃত্বের প্রকাশ দেখতে পাওয়া যায়। কোনো নেতা নেতৃত্ব ও কাজের মাধ্যমে জনগণকে ব্যাপকভাবে মুগ্ধ, অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করতে সক্ষম হলে তার নেতৃত্বকে সম্মোহনী বা জাদুকরী নেতৃত্ব (Charismatic Leadership) বলা হয়। সম্মোহন শব্দটির অর্থ হচ্ছে আকৃষ্ট বা নিয়ন্ত্রণ করার বিশেষ গুণ। আর এ ধরনের বিশেষ গুণসম্পন্ন নেতা জনগণকে মুগ্ধ করতে পারেন। জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্সওয়েবার (Max Weber) সর্বপ্রথম এ নেতৃত্বের ধারণা প্রদান করেন। অবিভক্ত ভারতবর্ষের মহাত্মা গান্ধী, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মওলানা আবদুল হামিদ খান ভাসানী প্রমুখ নেতার মধ্যে সম্মোহনী নেতৃত্বের গুণ ছিল। উদ্দীপকে বলা হয়েছে, আজাদ সাহেব একজন নেতা। তিনি সহজেই তার বক্তব্য দ্বারা জনগণকে উজ্জীবিত ও আকৃষ্ট করতে পারেন। নেতৃত্বের এসব বৈশিষ্ট্য সম্মোহনী নেতৃত্বকেই নির্দেশ করে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব আজাদ-এর নেতৃত্বের ধরন পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর